গোপালগঞ্জে নতুন ৪৮ জন করোনা রোগী শনাক্ত
স্বাস্থ্য

গোপালগঞ্জে নতুন ৪৮ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৭৯৩ জনে। তাদের মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। আর একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৭ আগস্ট) গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলায় ১১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় পাঁচজন, কোটালীপাড়া উপজেলায় ১৪ জন, কাশিয়ানী উপজেলায় নয়জন ও মুকসুদপুর উপজেলায় নয়জন। আক্রান্তদের আইসোলেশন নেওয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলায় মোট সাত হাজার ৮৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। করোনা আক্রান্ত এক হাজার ৭৯৩ জনের মধ্যে সদর উপজেলায় ৬৩১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ২৭৩ জন, কোটালীপাড়া উপজেলায় ২৯৮ জন, কাশিয়ানী উপজেলায় ২৯৯ জন ও মুকসুদপুর উপজেলায় ২৯২ জন রয়েছেন। তাদের মধ্যে ডাক্তার, নার্সসহ ১৫১ জন স্বাস্থ্যকর্মী। আক্রান্তদের এক হাজার ৩৪৭ জন সুস্থ হওয়ায় জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন বাকি ৪১৬ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা