করোনা পরীক্ষা এক সপ্তাহ ধরে বন্ধ রামেক হাসপাতালে 
স্বাস্থ্য

করোনা পরীক্ষা এক সপ্তাহ ধরে বন্ধ রামেক হাসপাতালে 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) এক সপ্তাহ ধরে পিসিআর ল্যাবে করোনা নমুনা পরীক্ষা বন্ধ আছে। গত ৩১ জুলাই ল্যাবটিতে সর্বশেষ পরীক্ষা হয়েছিল।

কিন্তু পিসিআর মেশিনের ত্রুটির কারণে ৯৪টি নমুনার সবগুলোর রিপোর্টই আসে করোনা পজিটিভ। তাই সে ফলাফল আর ঘোষণা করা হয়নি।

হাসপাতালে কর্তৃপক্ষের ধারণা, পিসিআর যন্ত্রের কোথাও কোনো গোলযোগ হয়েছে। এটি ঠিক করতে এক সপ্তাহ থেকে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এখন শুধু রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাইয়ের ফলাফলে দেখা যায়, শতভাগ নমুনাই করোনা ‘পজিটিভ’। এমন অস্বাভাবিক ফলাফল দেখে টেকনোলজিস্টরা উপলব্ধি করেন, যন্ত্রের কোথাও কোনো গোলমাল হয়েছে।

পরে পরীক্ষা-নিরীক্ষায় মেশিনে ত্রুটি ধরা পড়ে। এখন ত্রুটি সারানোর চেষ্টা চলছে। বারবার নমুনা পরীক্ষা করে যাচাই করা হচ্ছে, যন্ত্রটি ঠিকমতো কাজ করছে কি না।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, পিসিআর মেশিনে ত্রুটি দেখা দিয়েছিল। সেটি ঠিক হয়ে গেছে। আজ-কালের মধ্যে ল্যাব চালু করা যাবে। তাদের ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয় গত ১৯ মে থেকে। এখানে একসঙ্গে ১৮৮টি নমুনা পরীক্ষার সক্ষমতা আছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা