যশোরে ২০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সিলগালা, অভিযান চলবে
স্বাস্থ্য

যশোরে ২০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সিলগালা, অভিযান চলবে

দেবু মল্লিক, যশোর থেকে:

নামসর্বস্ব অবৈধ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে যশোরের স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে যশোর সদর, চৌগাছা, শার্শা, মণিরামপুর ও বাঘারপাড়া উপজেলার ২০টি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

সরেজমিনে জানা গেছে, চৌগাছা উপজেলা শহরে ১১টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার একটি মালিকানার দ্বন্দ্বে দীর্ঘদিন ধরে বন্ধ। বাকি ১০টি ক্লিনিকের তিনটির কোনো অনুমোদন নেই। অন্য সাতটির নিবন্ধন অনেকদিন ধরেই মেয়াদোত্তীর্ণ।

অভিযোগ রয়েছে, এসব অবৈধ প্রতিষ্ঠানের মালিক সাবেক সিভিল সার্জন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসারের মতো বিশিষ্ট চিকিৎসকরা যেমন রয়েছেন, তেমনি আছেন ল্যাব টেকনিশিয়ান, গ্রাম্য হাতুড়ে ডাক্তাররাও। সাইনবোর্ড সর্বস্ব এসব প্রতিষ্ঠানে নিয়মনীতির কোনো বালাই নেই। হাতুড়ে টেকনিশিয়ান দিয়েই চালানো হয় রোগ নির্ণয়ের যাবতীয় পরীক্ষা। দেওয়া হয় মনগড়া রিপোর্ট। অপারেশনের জন্য ভাড়া করে আনা হয় চিকিৎসক। নেই বিশেষজ্ঞ সেবিকাও। মানহীন এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে চিকিৎসাসেবা নিয়ে প্রতিনিয়ত রোগীরা অপচিকিৎসার শিকার হচ্ছেন।

শুধু চৌগাছা নয়, এমন চিত্র জেলাজুড়ে। তবে অভিযান পরিচালনাকারী জেলা স্বাস্থ্যবিভাগ বলছে, সাইনবোর্ড ঝুলিয়েই এখন থেকে আর চিকিৎসা বাণিজ্য করা যাবে না। নামসর্বস্ব এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য গত ২১ জুলাই জেলার বেসরকারি মালিকানাধীন সব প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। আইন অনুসারে পরিচালিত না হওয়ায় ২০টির মতো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় বর্তমানে ২৬২টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার মধ্যে মাত্র ৫১টির হালনাগাদ লাইসেন্স আছে। বাকি ২১১টির মধ্যে ১০৫টির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। আর ১০৬টির কোনোদিন লাইসেন্স ছিলই না। করোনাকালে সারাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠার পর জেলায় এসব অবৈধ ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে স্বাস্থ্য বিভাগ।

গত ৫ আগস্ট যশোর শহরের ল্যাব এইড, নোভা ডায়াগনস্টিক, জেনারেল হাসপাতালের সামনে অসীম ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক, দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক, পপুলার মেডিকেল ও স্ক্যান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্যাথলজি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ৬ আগস্ট অভিযান চালানো হয় চৌগাছার ছয়টি প্রাইভেট ক্লিনিকে। যাদের মধ্যে কপোতাক্ষ ক্লিনিক, মায়ের দোয়া প্রাইভেট ক্লিনিক, বিশ্বাস ডায়গনস্টিক ও পল্লবী ক্লিনিককে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

গত ২৭ জুলাই যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের সততা ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক হাসপাতাল, মণিরামপুরে মুন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের দুইটি শাখা, নিউ প্রগতি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। আগের দিন ২৬ জুলাই বাঘারপাড়ার খাজুরার মাতৃভাষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। আর ২১ জুলাই সিলগালা করা হয় সদর উপজেলার বসুন্দিয়ার মহুয়া ক্লিনিক। ৩১ জুলাই অভিযান চালানো হয় শার্শা উপজেলায়। অভিযানে উপজেলার নাভারণের জহুরা ক্লিনিক ও পল্লী ক্লিনিক সিলগালা করা হয়।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘জেলায় বেশিভাগ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বর্তমানে অবৈধভাবে চলছে। অনেকেরই হালনাগাদ লাইসেন্স নেই। অনেকে আবার অনলাইনে আবেদন করেই চিকিৎসা কার্যক্রম শুরু করে দিয়েছে। অনুমোদনহীন এসব অবৈধ প্রতিষ্ঠানে চিকিৎসার নামে চলছে ব্যবসা। তাদের ফাঁদে পড়ে অনেক রোগীই অপচিকিৎসার শিকার হচ্ছেন। এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে আমরা কঠোর অবস্থান নিয়েছি। ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ&rs...

মনোহরদীতে কমছে শীতকালীন সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন বাজারে শীতকালীন স...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

‘মাদক, বাল্যবিয়ে ও সড়ক অনিয়মকে না’

মাদক, বাল্যবিয়ে ও অসচেতনতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা