রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন যেভাবে কাজ করবে
স্বাস্থ্য

রাশিয়ার করোনা ভ্যাকসিন যেভাবে কাজ করবে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

রাশিয়া সরকার আগামীকাল বুধবার (১২ আগস্ট) বহুল প্রতীক্ষিত করোনার ভ্যাকসিন নথিভুক্ত করতে যাচ্ছে। দেশটির দাবি, তাদের তৈরি ভ্যাকসিনের মাধ্যমে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

তবে এই ভ্যাকসিন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও পশ্চিমা দেশগুলো।

এদিকে নিজেদের তৈরি ভ্যাকসিন কীভাবে কাজ করবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে রাশিয়ার গামালায়া রিসার্চ ইন্সটিটিউট।

ইন্সটিটিউটের পরিচালক অ্যালেক্সেন্ডার গিন্টসবার্গ বলেন, অ্যাডিনো ভাইরাসের ভিত্তিতে তৈরি নির্জীব কণা ব্যবহার হবে এই ভ্যাকসিনে। এটি নিয়ে যাই সমালোচনা হোক না কেন, এতে মানব শরীরে কোনো ক্ষতি হবে না।

অ্যালেক্সেন্ডার গিন্টসবার্গ বক্তব্য অনুসারে, ভ্যাকসিন দেওয়ার পর অনেকের জ্বর আসতে পারে। কারণ, শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভ্যাকসিন দেওয়ার পর এটি একটি পার্শ্ব প্রতিক্রিয়া। যদিও প্যারাসিটামল খেয়ে খুবই সহজে তার থেকে মুক্তি মিলবে।

রাশিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছেন, রাশিয়ার ভ্যাকসিন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। আপাতত তৃতীয় ধাপের পরীক্ষা চলছে ভ্যাকসিনের। সেটিও শেষের পথে। তারপরই বাজারে এসে যাবে টিকা।

তিনি জানিয়েছেন, আগামী ১২ আগস্ট সরকারিভাবে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দেওয়া হবে। আর আগে শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে মানুষের শরীরে নিরাপদ কি না। সবার আগে স্বাস্থ্যকর্মী ও বয়ষ্কদের এই ভ্যাকসিন দেওয়া হবে।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যকর্মীদের ওপর প্রথম মাসে এই টিকা প্রয়োগ করে দেখা হবে। বিপুল হাতে এই টিকা তৈরির কাজ শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। এই বছরেই সাড়ে চার কোটি ভ্যাকসিন তৈরির কাজ করা হবে।

তবে ভ্যাকসিন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আমেরিকা। এর কার্যকারিতা কতোটা হবে, তাই নিয়ে সন্দেহে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। কিন্তু সব বিতর্ক এড়িয়ে শেষ পর্যন্ত করোনার ভ্যাকসিন আসতে চলেছে রাশিয়ার হাতেই।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা