স্বাস্থ্য

বিশ্বজুড়ে কমেছে মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৮৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় পৌনে ছয়শো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৮৫ হাজার ২৩৯ জনে।

আরও পড়ুন: সব সম্প্রদায়ের জনগণের উন্নয়নই প্রধান লক্ষ্য

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ১৬২ জন । অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে লক্ষাধিক। এতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ১৪ লাখ ৪০ হাজার ২২৫ জনে।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: বড়দিনে কোনো নিরাপত্তা হুমকি নেই

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ জন এবং মারা গেছেন ৩৩৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ৭৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৪ হাজার ৩৬৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৩৩৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮১ লাখ ১৬ হাজার ৭৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৫ হাজার ১৯ জন মারা গেছেন।

আরও পড়ুন: জোহানেসবার্গে ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৩২ জন এবং মারা গেছেন ২০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২২ লাখ ১১ হাজার ১৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ১৫ হাজার ৯৩৩ জন মারা গেছেন। একইসময়ে মেক্সিকোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ৫৫ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯২১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬১ লাখ ৬২ হাজার ৭৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯২ হাজার ৮৮৬ জনের।

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ টিকা চলবে ৩ মাস

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৪৪ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৭৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬১ হাজার ১৫২ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৪৯ জন এবং মারা গেছেন ৭০ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৯৮৬ জন এবং মারা গেছেন ৫৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৫৭ হাজার ৬৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৩৩১ জনের। একইসময়ে চিলিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ২৪ জন।

আরও পড়ুন: শীতে সাইনাসের যন্ত্রণায় করণীয়

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৩৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৬ লাখ ৮১ হাজার ৬৭২ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৫ জনের। একইসময়ে হংকংয়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৬২ জন এবং মারা গেছেন ৩৯ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

পিরোজপুরে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে প...

নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

নোয়াখালীর চাটখিল উপজেলায় থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়ি, পাঁচ ব...

খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে কিনতে হচ্ছে সিগারেট: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা জানিয়েছেন, খুচরা...

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা