স্বাস্থ্য

বরিশালে স্বাস্থ্য বিভাগের ৫৯২ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগে করোনা রোগীর সুস্থতার সংখ্যা বাড়লেও প্রতিদিন আক্রান্তের গড় হার কমছে না। গত ২৪ ঘন্টায় বিভাগের ছয় জেলায় ৮২ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ১০৩ জন। আর মৃত্যুবরণ করেছেন একজন বৃদ্ধ।

শুক্রবার (৩১ জুলাই) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, সব মিলিয়ে বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৮৪৫ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৬৩৭ জন এবং মারা গেছেন ১১৬ জন।

সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চিকিৎসা দিতে গিয়ে ১১৫ জন চিকিৎসক ও ২০৫ জন স্টাফ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসাপাতাল ও স্বাস্থ্য বিভাগে কর্মরত আরো ২৭২ জন কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ৫৯২ জন আক্রান্ত হয়েছেন। তারা সকলেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মোট ২৪৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাদের ২৩০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ১৮ জন পুলিশ সদস্য আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে শুক্রবার পর্যন্ত ১৪৪ দিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বরিশাল জেলায় নতুন ১৯ জনসহ দুই হাজার ৪৪৫ জন, পটুয়াখালী জেলায় নতুন আটজনসহ এক হাজার ২২৫ জন, ভোলা জেলায় নতুন ১৭ জনসহ ৫২৮ জন, পিরোজপুর জেলায় নতুন ১৫ জনসহ ৭২৩ জন, বরগুনা জেলায় নতুন ১২ জনসহ ৬৩৯ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১১ জনসহ ৪৮৫ জন।

বরিশাল জেলায় এক হাজার ৫৬০ জন, পটুয়াখালী জেলায় ৬২১ জন, ভোলা জেলায় ৩৭৩ জন, পিরোজপুর জেলায় ৪০০ জন, বরগুনা জেলায় ৪০৬ জন এবং ঝালকাঠি জেলায় ২৭৭ জন সুস্থ হয়েছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৪৩ জন, পটুয়াখালী জেলায় ৩০ জন, ভোলায় ছয়জন, পিরোজপুর জেলায় ১২ জন, বরগুনা জেলায় ১৩ জন এবং ঝালকাঠি জেলায় ১২ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা