ঈদ-বন্যায় বাড়তে পারে করোনা সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

ঈদ-বন্যায় বাড়তে পারে করোনা সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন কোরবানির ঈদ ও চলমান বন্যা পরিস্থিতিতে দেশে করোনার সংক্রমণের হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে ও ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলাটা ব্যাহত হতে পারে। অনেকেই পশুর হাটে মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন। ঈদে অনেকেই বাড়িতে যাবেন। ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি মানা না হলে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে।

তিনি বলেন, ‘আমরা বাড়িতে প্রিয়জনের কাছে যাবো। কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে গেলে প্রিয়জনকে তো সংক্রমণ করে ফেলবো।’

মন্ত্রী বলেন, ‘আমি খবর নিয়ে দেখেছি, বন্যার কারণে অনেক এলাকায় একসঙ্গে এক জায়গায় অনেক মানুষকে আশ্রয় নিতে হচ্ছে। এতেও স্বাস্থ্যবিধি মেনে চলাটা ব্যাহত হতে পারে।’

করোনা সংক্রমণের বিস্তার রোধে বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে সেসব মেনে চলা ও সতর্ক হওয়ার পরামর্শ দেন। ঈদযাত্রা ও পশুর হাট নিয়ে মন্ত্রণালয়ের পরামর্শগুলো অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে বলে দাবি করেন জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা কিটের কোনো সংকট নেই। যার প্রয়োজন অনুসারে পরীক্ষা করতে পারবেন। তবে লক্ষণ প্রকাশের সঙ্গে সঙ্গে বাসা থেকে অনেকেই টেলিমেডিসিন সেবা নিয়ে সুস্থ হচ্ছেন বলে পরীক্ষার হার কমে গেছে বলে মনে করেন মন্ত্রী।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুসারে প্রতিটি দপ্তর-সংস্থার লক্ষ্য অর্জন করতেও তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা