দেশের মানুষ এখন সুরক্ষিত - স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্য

দেশের মানুষ এখন সুরক্ষিত

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই করোনার মধ্যেও সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশ ভালো আছে। করোনা নিয়ন্ত্রণে আমরা সফলতা পেয়েছি।

আরও পড়ুন : সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময় এ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমাদের দেশের মানুষ এখন সুরক্ষিত, প্রায় ১৩ কোটি মানুষ করোনা টিকা নিয়েছে।

শনিবার(২৩ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে করোনায় মৃত্যুর হার শূন্যের কোটায়, সংক্রমণ নাই বললেই চলে। কিন্তু আমাদেরকে বেখেয়ালি হলে চলবে না। আপনারা জানেন আমাদের আশপাশের দেশেসহ অনেক দেশেই করোনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কাজেই সেই দিকে খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন : শাহবাজের জোটে বাজছে ভাঙনের সুর

জাহিদ মালেক বলেন, আল্লাহ রোজাদারদের নিজ হাতে পুরষ্কৃত করবেন। রোজা হলো ঢাল স্বরূপ। আমরা সকলেই রোজা রাখব।

সামাজে অনেক লোক আছে কষ্টে থাকে, ভালো খাবার, ভালো পরার এবং থাকার জায়গা নেই। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে।

আরও পড়ুন : আড়াই বিলিয়ন ডলার দিতে প্রস্তুত চীন

ইফতার মাহফিলে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরীসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা