রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

রামেকে করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন। রোববার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে সোমবার (১৪ মার্চ) সকাল ৯টার মধ্যে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

তাদের মধ্যে একজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। অন্যজন করোনা নেগেটিভ হওয়ার পর মৃত্যুবরণ করেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। মারা যাওয়া আরেকজন রাজশাহী জেলার বাসিন্দা। তিনি করোনা নেগেটিভ ছিলেন। শ্বাসকষ্টসহ নানান শারীরিক জটিলতায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

এদিকে রোববার রামেকের আরটি-পিসিআর ল্যাবে মোট ৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে একজনের শরীরে করোনা শনাক্ত হয়। বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার নেমে ১ দশমিক ৫৯ শতাংশে দাঁড়িয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা