বিশ্বে মৃত্যু ৬০ লাখ ছাড়িয়েছে
স্বাস্থ্য

বিশ্বে মৃত্যু ৬০ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে মোট মৃত্যু বেড়ে পৌঁছেছে ৬০ লাখ ১ হাজার ৪৯৪ জনে।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ জেনারেল নিহত

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৬ লাখ ১০ হাজার ৪৭৭ জন। বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৯৩৯ জনে।

পাশাপাশি একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮৭ হাজার ১৭২ জন। এ নিয়ে করোনা আক্রান্ত সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ২৮ জনে।

শুক্রবার (৪ মার্চ) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

একদিনে সবচেয়ে বেশি ২ লাখ ২ হাজার ৩৩৮ জন রোগী শনাক্ত হয়েছেন জার্মানিতে। এসময়ে মারা গেছেন ২৮৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৫০৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার ২৬৫ জনের।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৩০০ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ৬০০ জন।

মার্কিন যুক্তরাষ্ট্র দৈনিক মৃত্যুতে তালিকায় সবার ওপরে। দেশটিতে একদিনে মারা গেছেন ১ হাজার ২৫৮ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৯১ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৫৭০ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৯ লাখ ৮১ হাজার ৭২৯ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮১ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৩ হাজার ২৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ৮৫০ জন এবং মারা গেছেন ৩ লাখ ৫৪ হাজার ১১ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৪১ লাখ দুই হাজার ৬৮৪ জন।

করোনাক্রান্তের দিক থেকে তালিকায় ৩য় ও মৃত্যুতে ২য় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৪ হাজার ৫৪ জন এবং মারা গেছেন ৫৯৪ জন।

এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে ২ কোটি ৮৯ লাখ ৬ হাজার ২১৪০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৫০ হাজার ৬৪৬ জনে।

আরও পড়ুন: সয়াবিন নৈরাজ্যে কৃত্রিম সংকট

প্রতিবেশী দেশ ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬ হাজার ১০২ জন এবং মারা গেছেন ২০১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৪ কোটি ২৯ লাখ ৫১ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ৬২০ জন। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি।

আরও পড়ুন: রাশিয়া থেকে সার আমদানি

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একদিনে ফ্রান্সে ১৮০ জন, যুক্তরাজ্যে ১৯৪ জন, তুরস্কে ১৮৮ জন, ইতালিতে ১৮৫ জন, স্পেনে ২০২ জন, আর্জেন্টিনায় ১৪১ জন, ইরানে ১৭২ জন, পোল্যান্ডে ২৬৬ জন, ইন্দোনেশিয়ায় ২৩২ জন, মেক্সিকোতে ৩০৪ জন, জাপানে ২৩২ জন, চিলিতে ২৭২ জন মৃত্যুবরণ করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা