বিশ্বে একদিনে মারা গেছেন ৭ হাজারের অধিক মানুষ (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনায় মৃত্যু ৫৯ লাখ ছাড়াল 

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭ হাজার ৮৮০ জন মারা গেছেন। মহামারি শুরুর পর থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৮১৫ জনে। এ সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ৮৮০ জন। এতে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ৯৭৯ জনে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ব্রাজিলে ও সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে রাশিয়াতে। রাশিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক লাখ ৭৯ হাজার ১৪৭ জন ও মৃত্যু হয়েছে ৭৯৮ জনের। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৭২০ জন শনাক্ত ও তিন লাখ ৪৪ হাজার ৭৫৫ মানুষ মারা গেছেন।

অপদিকে দৈনিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮২৭ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ তিন হাজার ৩৬৩ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৮১ লাখ ৬৭ হাজার ৫৮৭ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ৪৩ হাজার ৯৩৮ জনের এবং সুস্থ হয়েছেন দুই কোটি ৪৯ লাখ ৭৮২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছেন ৪১ হাজার ৪৪৩ জন, মৃত্যু হয়েছে ৭১৫ জনের। দেশটিতে এখন পর্যন্ত আট কোটি ৭২ হাজার ৫৬১ জন শনাক্ত ও ৯ লাখ ৫৯ হাজার ১৩০ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন পাঁচ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ৮৫১ জন।

আরও পড়ুন: মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা