বিশ্বে এ পর্যন্ত করোনায় ৪২ কোটির অধিক মানুষ আক্রান্ত হয়েছেন (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনায় আরও ১০ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ১০ হাজার ২৬৮ মানুষ মারা গেছেন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৫৩৭ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ ভাইরাসে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ২১ লাখ ১২ হাজার ৩২৩ জন ও মৃত্যু বেড়ে হয়েছে ৫৮ লাখ ৯২ হাজার ৫৬১।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

এদিকে ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ও সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে। জার্মানিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই লাখ ছয় হাজার ৩৭ জন ও মৃত্যু হয়েছে ২৪৬ জনের। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৩৩ লাখ ৬০ হাজার ৫৭৮ জন শনাক্ত ও এক লাখ ২১ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়েছে।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক লাখ আট হাজার ৪৮০ জন ও মৃত্যু হয়েছে দুই হাজার ৭০ জনের। দেশটিতে এখন পর্যন্ত আট কোটি ২৪ হাজার ৫৩১ জন শনাক্ত ও ৯ লাখ ৫৮ হাজার ৩০০ জন মারা গেছেন।

আক্রান্তের দিক দিয়ে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ১১৪ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন এক লাখ ২২ হাজার ৭৪৮ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৮০ লাখ ৬৪ হাজার ২২৪ জন ও মারা গেছেন ছয় লাখ ৪৩ হাজার ১১১ জন।

আরও পড়ুন: টিকা না নিয়েও সার্টিফিকেট পেলেন দম্পতি

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা