স্বাস্থ্য

চট্টগ্রামে একদিনে শনাক্ত ১১২১, ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এবং এক হাজার ১২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা এক লাখ ১৬ হাজার ৩৬ জন এবং মৃতের সংখ্যা এক হাজার ৩৫০ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১২১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৭৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮৯ জন, অ্যান্টিজেন টেস্টে ১২৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৫ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৪০ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৭৯ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২১ জনের রিপোর্ট পজিটিভ আসে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা