ছবি- জাহিদ মালেক
স্বাস্থ্য

দে‌শে ৬৭ শতাংশ মৃত্যুর জন্য দায়ী অসংক্রামক রোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ৬৭ শতাংশ মৃত্যুর জন্য অসংক্রামক রোগ দায়ী বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৬ জানুয়ারি) রাতে প্রথম জাতীয় এনসিডি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ২০ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে, ১০ শতাংশ ডায়াবেটিস ও প্রায় ২০ লাখ মানুষ ক্যান্সারে ভুগছেন। নতুন করে প্রতি বছর বি‌ভিন্ন রো‌গে আরও ৫০ হাজার যোগ হচ্ছে।

জাহিদ মালেক বলেন, জীবন যাত্রাসহ খাদ্যাভ্যাসে পরিবর্তন, ওবিসিটি, অতিরিক্ত তামাক ব্যবহার, পরিবেশ দূষণ, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম, ওষুধের অপব্যবহারের ইত্যা‌দি কারণে এনসিডি বাড়ছে। এ অবস্থায় এনসিডি প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়া‌নোর কোন বিকল্প নেই।

তিনি বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে নিয়‌মিত শারীরিক চেকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমা‌দের স্বাস্থ্যখা‌তে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি বাড়ানো এবং প্রশিক্ষিত জনগোষ্ঠীও প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকার এনসিডি প্রতিরোধে সেক্টর ভিত্তিক প্রোগ্রাম হা‌তে নিয়েছে। দেশের আট বিভাগে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের জন্য বি‌শেষা‌য়িত হাসপাতাল স্থাপন করা হচ্ছে। দেশের সব জেলা হাসপাতালে ১০ বেডের ডায়ালাইসিস ও আইসিইউ বেড স্থাপন করা হচ্ছে। উপজেলা হাসপাতালসহ দেশের সব হাসপাতালে এনসিডি কর্নার করা হচ্ছে।

সাম্প্রতিক সম‌য়ের করোনা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালগুলো কোভিড রোগী দিয়ে ভর্তি হওয়ায় অতী‌তে এনসিডি রোগীরা সেবা বঞ্চিত হয়ে‌ছে। দেরিতে সেবা নেওয়ায় মৃত্যুহারও বেড়েছে। এখন দেশে কোভিড পজিটিভটি রেট ৩২ শতাংশ, দিনে ১২ থে‌কে ১৫ হাজার রোগী শনাক্ত হচ্ছে। সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরা, জনসমাগম এড়ি‌য়ে চলা ও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা