স্বাস্থ্য

সিলেটে করোনার তাণ্ডব: আক্রান্ত ৭৩৪ জন

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস তাণ্ডব চালিয়েই যাচ্ছে সিলেটে। প্রতিদিন নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। তবে সর্বশেষ চব্বিশ ঘণ্টায় আক্রান্ত রোগীর সংখ্যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭৩৪ জন। স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য নিশ্চিত করেছে।

অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ২১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় ৭৩৪ জনের। শনাক্তের হার ৩৪.০৬ ভাগ।

শনাক্তদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৪৪৮ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৪৬ জন, মৌলভীবাজারের ১৩৫ জন ও হবিগঞ্জের ১০৫ জন রয়েছেন।

আরও পড়ুন: বিদেশে বিনিয়োগ করতে পারবে দেশি উদ্যোক্তারা

সবমিলিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা এখন ৫৯ হাজার ২৮০ জন। গত চব্বিশ ঘন্টায় সিলেট জেলার একজন মারা গেছেন। বিভাগে করোনায় মৃতের মোট সংখ্যা ১ হাজার ১৯৩ জন।

গত একদিনে ১২২ জন করোনামুক্ত হয়েছেন। সবমিলিয়ে করোনামুক্ত মানুষের সংখ্যা ৫০ হাজার ৬৯৫ জন।

এদিকে, সিলেটের বিভিন্ন হাসপাতালে এখন ১৯৯ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। তন্মধ্যে ৯ জনকে রাখা হয়েছে আইসিইউতে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা