করোনাভাইরাস
স্বাস্থ্য

বিশ্বে করোনার সুনামি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। করোনার দুই ধরন ডেল্টা এবং ওমিক্রনের কারণে সংক্রমণ যেভাবে বাড়ছে তাকে সুনামির সঙ্গে তুলনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচএ)। এই বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম গেব্রেয়েসুস। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোতে সংক্রমণের রেকর্ড হচ্ছে। এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডেল্টা এবং ওমিক্রন নিয়ে সতর্ক করলেন।

দ্বিতীয় দিনের মতো ফ্রান্সে দৈনিক সংক্রমণের রেকর্ড হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮ হাজার জন। ইউরোপের দেশগুলোর মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একদিনে ২ লাখ ৬৫ হাজার ৪২৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই দেশটিতে সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে।

ডেনমার্ক, পর্তুগাল, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায়ও প্রায় প্রতিদিনই নতুন সংক্রমণের রেকর্ড হচ্ছে। এদিকে বুধবার পোল্যান্ডে নতুন করে ৭৯৪ জন করোনা সংক্রমণে মারা গেছেন। দেশটিতে করোনা মহামারির চতুর্থ ঢেউ চলছে এবং একদিনের মৃত্যুর এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। দেশটির তিন চতুর্থাংশের বেশি মানুষ এখনও ভ্যাকসিন নেয়নি।

বেশ কিছু গবেষণা বলছে, অনেক দেশেই দ্রুত গতিতে শক্তিশালী ভ্যারিয়েন্ট হয়ে উঠছে ওমিক্রন। এটি ডেল্টার চেয়ে কম গুরুতর হলেও অধিক সংক্রামক। নতুন এই ভ্যারিয়েন্টের কারণে বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ছে।

ডেল্টা এবং ওমিক্রনের একত্রিত সংক্রমণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে ‘দ্বিগুণ হুমকি’ বলে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম।

তিনি বলেন, এটা স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য ব্যবস্থাকে চাপের মধ্যে রেখেছে এবং রাখবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে বিশ্বে প্রতিদিন প্রায় ৯ লাখ নতুন সংক্রমণ ধরা পড়ছে।

বিশ্বের অনেক দেশই এখন ভ্যাকসিনের তৃতীয় বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। এরই মধ্যে যুক্তরাজ্য তাদের দেশের ১২ বছরের বেশি বয়সী ৫৭ শতাংশ মানুষকে ভ্যাকসিনের তৃতীয় ডোজ দিয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

তুরস্কের সঙ্গে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা