স্বাস্থ্য

করোনা নিয়ে স্বস্তির কিছু নেই

নিজস্ব প্রতিবেদক: করোনা রোগী শনাক্ত ও মৃত্যুহার কমে আসায় স্বস্তির কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন। তিনি বলেছেন, টানা দুই থেকে তিন সপ্তাহ করোনায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে ‘স্ট্যাবল ট্রান্সমিশন’ বলা যাবে।

করোনাভাইরাসের সংক্রমণ ও চিকিৎসা, টিকাদান কার্যক্রম, ডেঙ্গু ও অন্যান্য নানা বিষয় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আজ রোববার এ মন্তব্য করেন তিনি।

এনসিডিসি পরিচালক আরও বলেন, ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত কোনো রোগী পাওয়া যায়নি বা সংক্রমণে কেউ মৃত্যুবরণ করেননি, এমন অবস্থা যদি টানা দুই থেকে তিন সপ্তাহ ধরে রাখা যায়, তবেই বলা যাবে বাংলাদেশ করোনা মোকাবিলায় সক্ষম হয়েছে।

করোনার টিকা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, যে গতিতে আমরা টিকা দিচ্ছি, তাতে সবাইকে টিকার আওতায় আনতে নিঃসন্দেহে অনেক সময় লাগবে। নিজেরা টিকা উৎপাদন করলে দ্বিতীয় ডোজ পাওয়া জনগণের সংখ্যা মাত্র ৪ শতাংশ থাকত না।

টিকা প্রাপ্তি সাপেক্ষে সবাইকে টিকার আওতায় নিয়ে আসতে পারবেন বলে আশা করেন তিনি।

ডেঙ্গু রোগনির্ণয়ে দেশে পর্যাপ্ত এনএস-১ কিট রয়েছে উল্লেখ করে রোবেদ আমিন সারা দেশের সব হাসপাতালের প্রধানকে ডেঙ্গু আক্রান্ত রোগী এলে চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দেন। জ্বর হলেই করোনার পাশাপাশি ডেঙ্গু শনাক্তের পরীক্ষা করার পরামর্শ দেন তিনি।

একই সঙ্গে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির নির্দেশিত ই–মেইলে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য প্রেরণেরও নির্দেশ দেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা