স্বাস্থ্য

বিশ্বে আরও ৮ হাজার ৬৬৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৮ হাজার ৬৬৫ মানুষ। এতে রোববার (২৯ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এ সংখ্যা জানা গেছে।

একই সময়ে নতুন করে ৫ লাখ ৪১ হাজার মানুষ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৬৭ লাখ। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তবে দৈনিক মৃত্যুতে শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৪১৭ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৫৪ হাজার ৩৮১ জন মারা গেছেন।

এছাড়া বিশ্বে দৈনিক প্রাণহানির শীর্ষে উঠে এসেছে উত্তর আমেরিকারেই আরেক দেশ মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮৬৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৫৫৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৩ লাখ ১১ হাজার ৩১৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৫০ জনের।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯১ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫০ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ৬৬ হাজার ৪০৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৭২ জনের।

এছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৬ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৯৯ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭ লাখ ২৮ হাজার ৬০৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৫২ জনের।

অন্যদিকে, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫৭ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫৮ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৭ হাজার ৮৬০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৩৪ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১৪ জন। করোনাভাইরাস মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৪৮ লাখ ৯৫ হাজার ৪৪৮ জন করোনায় আক্রান্ত এবং ১ লাখ ৫ হাজার ৯০১ জন মারা গেছেন।

অন্যদিকে, এখন পর্যন্ত ফ্রান্সে ৬৭ লাখ ২৮ হাজার ৮৫৮ জন, রাশিয়ায় ৬৮ লাখ ৬৩ হাজার ৫৪১ জন, যুক্তরাজ্যে ৬৬ লাখ ৯৮ হাজার ৪৮৬ জন, ইতালিতে ৪৫ লাখ ২৪ হাজার ২৯২ জন, তুরস্কে ৬৩ লাখ ২৯ হাজার ৫৪৯ জন, স্পেনে ৪৮ লাখ ৩১ হাজার ৮০৯ জন এবং জার্মানিতে ৩৯ লাখ ৩৩ হাজার ৫৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৪ হাজার ১৫৭ জন, রাশিয়ায় এক লাখ ৮০ হাজার ৮৪০ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩২ হাজার ৩৭৬ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ৫৬ জন, তুরস্কে ৫৫ হাজার ৯৫৮ জন, স্পেনে ৮৪ হাজার এবং জার্মানিতে ৯২ হাজার ৬৩১ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ঘিরে ইসরাইল-তুরস্ক উত্তেজনা

সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে ইসরাইল ও তুরস্কের মধ্...

উলিপুরে সুশীল সমাজের সঙ্গে জলবায়ু ন্যায্যতা নিয়ে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত ম...

কমিউনিটি ব্যাংক-নগদের অংশীদারিত্বে রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবায় নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা