স্বাস্থ্য

চার মাসে ৭ কোটি মানুষকে টিকা দেয়া হবে

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: আগামী চার মাসে ৭ কোটি মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

জাহিদ মালেক বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে করোনায় চিকিৎসার যে অভাব আমরা দেখেছি, তা আমাদের দেশে হয়নি। আমাদের দেশে সুষ্ঠুভাবে লকডাউনের নির্দেশনা মানা হয়েছে। ১১০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত টেস্টের অভাব হয় নাই, অক্সিজেনের অভাব হয় নাই, এমনকি বেডেরও অভাব হয়নি।

শনিবার (২৮ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, চুক্তি হওয়া সব টিকা আগামী ডিসেম্বরের মধ্যে যদি চলে আসে তাহলে সাত কোটি মানুষকে টিকা দেয়া যাবে। পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন। তবে অগ্রাধিকার দেয়া হবে গ্রামগঞ্জের বয়স্ক মানুষদের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা মোকাবিলা করতে সক্ষম হচ্ছি। দেশে যখন করোনা আসলো তখন নমুনা পরীক্ষার জন্য একটি মাত্র ল্যাব ছিলো। মাত্র দেড় বছরের মাথায় সারাদেশে সাড়ে ৭০০ ল্যাব প্রস্তুত যেনতেন কথা নয়। দেশে যখন করোনা দেখা দেয় তখন চিকিৎসার জন্য একটিও বেড ছিলো না। এখন ১৭ হাজার করোনার বেড রয়েছে।

তিনি বলেন, ১১০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত টেস্টের অভাব হয় নাই, অক্সিজেনের অভাব হয় নাই, এমনকি বেডেরও অভাব হয়নি।

জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমূর রহমান দূর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম প্রমুখ।

সান নিউজ/এমবি/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা