ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় নতুন মৃত্যু ২

চট্টগ্রাম প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে নতুন করে একদিনে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১৮৭ জন শনাক্ত হয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় শনিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু এবং ২৬৯ জন শনাক্ত হন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের ১টি ল্যাবে এক হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১৮৭ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে ১১৪ জন চট্টগ্রাম নগরের। বাকিরা বিভিন্ন উপজেলার। উপজেলাগুলো হলো- লোহাগড়া ১৯, হাটহাজারীতে ১৩, সাতকানিয়ায় ৮, রাউজানে ১৩, বাঁশখালী ২, চন্দনাইশে ২, রাঙ্গুনিয়া ১, বোয়ালখালীতে ১, ফটিকছড়িতে ২, সীতাকুণ্ডে ৫, আনোয়ারায় ১ ও সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে এ পর্যন্ত ৯৮ হাজার ৭২৪ জন শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম নগরেরই ৭১ হাজার ৮৬৯ জন। বাকি ২৬ হাজার ৮৫৫ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে এক হাজার ২১১ জন মারা গেছেন। এর মধ্যে ৬৮২ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫২৯ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা