স্বাস্থ্য

গরিবরা বিনামূল্যে হার্টের ভাল্ব, রিং পাবে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদরোগে আক্রান্ত অসহায় ও গরিব রোগীদের বিনামূল্যে হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার কিনতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে আর্থিক অনুদান দিয়েছেন। এসব চিকিৎসা সরঞ্জামের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এককালীন ৩ কোটি ২৯ লাখ টাকা দেয়া হয়েছে।

রোববার (২২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। অনুদানের এই টাকায় হাসপাতালে আসা গরিব ও অসহায় হৃদরোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য ১৫০টি ভাল্ব, ১৫০ রিং ও ১০০ পেসমেকার কেনা হবে।

জানা গেছে, সরকারি পর্যায়ে হৃদরোগে আক্রান্তদের জন্য সবচেয়ে বড় হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। কিন্তু অনেক রোগীকে ভাল্ব প্রতিস্থাপন কিংবা রিং বসাতে হয়। তবে তাদের অনেকে আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা নেয়ার সুযোগ পান না। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরাদ্দ দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন, ডা. জুলফিকার লেনিন, হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. আশ্রাফুল হক সিয়াম।

আর্থিক সহযোগিতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডা. আশ্রাফুল হক সিয়াম সাংবাদিকদের বলেন, গরিব ও অসহায় রোগীদের জন্য হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার বিনামূল্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রী যে অনুদান দিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞ। গরিব অনেক রোগীর স্বজনরা অনেক সময় চিকিৎসা করাতে পারেন না বিষয়টি অবহিত হওয়ার পর প্রধানমন্ত্রী এই অনুদান দিয়েছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা