স্বাস্থ্য

বাসায় গিয়ে টিকা দেয়ায় বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: বাসায় গিয়ে টিকা দেয়ার ঘটনায় জড়িত স্বাস্থ্যকর্মী বিষু দেকে বরখাস্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। বাসায় টিকাকাণ্ডের পর থেকে বিষু পলাতক রয়েছেন। এ ঘটনা তদন্তে মঙ্গলবার (১০ আগস্ট) পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয় প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামকে। অন্য সদস্যরা হলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ওয়াজেদ চৌধুরী, সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী ও করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

কমিটি গঠনের তথ্যের সত্যতা নিশ্চিত করে সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ সাংবাদিকদের জানান, কমিটি তিন কর্মদিবসে মেয়র বরাবরে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এ ছাড়া স্বাস্থ্যকর্মী বিষু দেকে বরখাস্ত করা হয়েছে। তিনি চুক্তির ভিত্তিতে মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে টেকনিশিয়ান হিসেবে নিয়োজিত ছিলেন।

৭ আগস্ট গণটিকাদানের দিন বিকেলে নগরের জাকির হোসেন বাই লেনের মো. হাসান ও সাজ্জাদ নামের দুই যুবক বাসায় বিষুকে ডেকে নিয়ে টিকা নেন। এ জন্য প্রতি ডোজের জন্য এক হাজার টাকা দেয়া হয়। এরপর নিজের ফেসবুক ওয়ালে টিকা নেয়ার ছবি আপলোড করেন হাসান। এ ছবিতে তিনি কয়েকজনকে ট্যাগ দেন। এর মধ্যে মোবারক একজন। এ ছাড়া টিকার জন্য মোবারককে ধন্যবাদ জানান হাসান।

হাসান ব্যবসায়ী। তাঁর বন্ধু সাজ্জাদও একইভাবে বাসায় টিকা নিয়েছেন। হাসান, মোবারক ও সাজ্জাদ—তিনজনের বাসা জাকির হোসেন রোডে। টিকা নেয়ার ছবি ফেসবুক দেয়ার পর বিষয়টি জানাজানি হয়। পরে তা ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়।
এ ঘটনার পর পুলিশ টিকা গ্রহণকারী মো. হাসান ও সহায়তাকারী মোবারক আলীকে গ্রেফতার করে। মামলার অপর দুই আসামি বিষু ও সাজ্জাদ পলাতক।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা