স্বাস্থ্য

করোনা রোগীর জন্য হেল্প ডেস্ক চালু 

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর জন্য হেল্প ডেস্ক চালু করলো মোমেন ফাউন্ডেশন। এ হেল্প ডেস্কের মাধ্যমে অসহায় ও দরিদ্র করোনা রোগীর জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ এবং ঔষধ ও খাদ্য সহায়তা প্রদান করা হবে। এছাড়া এ ডেস্ক ভ্যাকসিনের জন্য রেজিস্টেশনে সহায়তা করবে।

মঙ্গলবার (১০ আগস্ট) মোমেন ফাউন্ডেশনের এ কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

এ সময় সিলেটের খাদিমপাড়া হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল এবং দক্ষিণ সূরমা হাসপাতালে ৪৫টি অক্সিজেন সিলিন্ডার ও ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করে এসংস্থা।

করোনা মোকাবিলায় অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করার জন্য সিলেটের সকল ডাক্তার ও নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন বলেন, মানুষের জন্য কাজ করার জন্য মোমেন ফাউন্ডেশন সৃষ্টি করা হয়েছে এবং এ সংস্থা সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবে।

২০২০ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত এ সংস্থা ইতোমধ্যে সিলেট সিটি করপোরেশনে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণসহ প্রায় আট হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে। মোমেন ফাউন্ডেশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে। এ সংস্থা করোনা ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন হাসপাতালের নার্স এবং ডাক্তারদের কাজে উৎসাহিত করার লক্ষ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী প্রদান করে।

এছাড়া মৃত ব্যক্তিদের দাফন কাজে সহায়তার জন্য দাফনকারীদের পিপিই, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে। এদিকে ফাউন্ডেশনের উদ্যোগে কম্পিউটার আউটসোর্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী করতে ৫০ জন যুবক-যুবতীকে বিনামূল্যে কম্পিউটার আউট সোর্সিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসিরউদ্দীন খান এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা