স্বাস্থ্য

মৃত্যু কমলেও সংক্রমণ বেড়েছে চট্টগ্রাম

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৭৯ জনের দেহে।

মঙ্গলবার (১০ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, সোমবার করোনায় মারা গিয়েছিলেন ১৩ জন, শনাক্ত হয়েছিলেন ৫০৭ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৭৯ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬২৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৯০৭ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬৭ হাজার ৮৯৪ জন। বাকি ২৪ হাজার ১৩ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৫ জন নগরের বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৩১ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৫১ জন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা