স্বাস্থ্য

টিকা নিলেন ১ কোটি ৯১ লক্ষাধিক মানুষ

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ মানুষ। এরমধ্যে ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ প্রথম ডোজ এবং ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নিয়েছেন ৮৪ লাখ ৬৬ হাজার ৪২৪ পুরুষ এবং ৫৯ লাখ ৮৪ হাজার ২০৬ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৯ লাখ ৯৯ হাজার ৯৬৫ পুরুষ এবং ১৭ লাখ ৩২ হাজার ৮৬৭ পুরুষ।

সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ১ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৮ জন অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন। ৬৮ লাখ ৪৪ হাজার ৮৫ জন চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন। ৭২ হাজার ৪০৭ জন ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন। ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন মডার্নার টিকা নিয়েছেন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৬৪ লাখ ৯৭ হাজার ৩৭ পুরুষ এবং ৩৮ লাখ ৬০ হাজার ৯৮১ নারী। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৫ লাখ ৩৭ হাজার ৯৫৫ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। এরমধ্যে ২৮ লাখ ৮৭ হাজার ৯৪০ পুরুষ এবং ১৬ লাখ ৫০ হাজার ১৫ নারী। প্রথম ডোজ নিয়েছেন ৩৬ লাখ ৯ হাজার ৯৭ পুরুষ এবং ২২ লাখ ১০ হাজার ৯৬৬ নারী।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত এ টিকা নিয়েছেন ৩৭ লাখ ৯০ হাজার ২৪৯ পুরুষ এবং ৩০ লাখ ৫৩ হাজার ৮৩৬ নারী। এরমধ্যে ৬৬ লাখ ৭১ হাজার ৭৬৩ জন প্রথম ডোজ এবং ১ লাখ ৭২ হাজার ৩২২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯৬ হাজার ৮৩৫ পুরুষ এবং ে২৯ লাখ ৭৪ হাজার ৯২৮ নারী। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৯৩ হাজার ৪১৪ পুরুষ এবং ৭৮ হাজার ৯০৮ নারী।

ঢাকার সাতটি কেন্দ্রে ৭২ হাজার ৪০৭ জন ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন। এদের মধ্যে ৬১ হাজার ৬১০ পুরুষ এবং ১০ হাজার ৭৯৭ নারী। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ২২ হাজার ১৫২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১৮ হাজার ৩৬২ জন পুরুষ এবং নারী ৩ হাজার ৭৯০ জন।

এদিকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে ১৩ জুলাই থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ১৯ লাখ ১৮ হাজার ৯৫২ জন এই টিকা নিয়েছেন। এদের মধ্যে ১১ লাখ ১৭ হাজার ৪৯৩ পুরুষ এবং ৭ লাখ ৯১ হাজার ৪৫৯ নারী। এরমধ্যে ১৯ লাখ ১৮ হাজার ৫৪৯ জন প্রথম ডোজ এবং ৪০৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১১ লাখ ১৭ হাজার ২৪৪ এবং নারী ৭ লাখ ৯১ হাজার ৩০৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৪৯ জন পুরুষ এবং নারী ১৫৪ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা