স্বাস্থ্য

সংক্রমণ কমেছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫০৭ জনের দেহে ।

সোমবার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রোববার (৮ আগস্ট) করোনা শনাক্ত হয়েছিলেন ৯৩৩ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ২ হাজার ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৫০৭ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৩৭৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ২৮ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬৭ হাজার ২৬৮ জন। বাকি ২৩ হাজার ৭৬০ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৫ জন নগরের বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬২৬ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৪৬ জন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা