স্বাস্থ্য

ঘরবন্দী শিশু, মানসিক সুস্থতা

সান নিউজ ডেস্ক : দীর্ঘ দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিশুদের বাইরের আবহাওয়া গায়ে লাগানোর বিষয়টা অনেক কমেছে। বন্ধ রয়েছে বন্ধুদের সঙ্গে খেলা করা। এর মধ্যে এসেছে ঈদের আনন্দ। অনেক অভিভাবক শিশুদের একটু ঈদ আনন্দ দিতে বাইরে ঘুরতে নিয়ে যেতে চান। কিন্তু ঈদের এক দিন পর থেকে আবার শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ।

ইউনিসেফ থেকে শিশুদের মানসিক চাপ নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এ রকম সময় শিশুদের ক্ষেত্রে উদ্বেগ, মানসিক চাপ এবং অনিশ্চয়তার অনুভূতি নিয়ে আসে। এ সময় তাদের আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ভালোবাসা এবং সহযোগিতার প্রয়োজন।

এ প্রতিবেদনে বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী ও নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট ডা. লিসা ডামুর কিছু পরামর্শ দিয়েছেন। যেখানে উল্লেখ আছে বাবা-মায়েরা কীভাবে তাদের সন্তানদের সহায়তা করতে পারেন।

পরামর্শগুলো হলো-

১. নিজে সুস্থ থাকতে শিশুরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে অভিভাবকদের অত্যন্ত শান্তভাবে কথাবার্তা বলা উচিত।

২. শিশুরা যে ভীত ও উদ্বিগ্ন বোধ করতে পারে প্রাপ্তবয়স্করা সে বিষয়টিকে সঠিক তথ্যের মাধ্যমে তাদের কাছে তুলে ধরে সহানুভূতি প্রকাশ করতে পারে। এ বিষয়ে আপনার সন্তানকে আশ্বস্ত করুন।

৩. আমরা তাদের মনে করিয়ে দিতে পারি নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখতে। সেই সঙ্গে পরিস্থিতির ওপর আরও ভালো নিয়ন্ত্রণ রাখতে আমরা ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, মুখ স্পর্শ না করা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার মতো অনেক কিছুই করতে পারি।

৪. শিশু-কিশোরদের জন্য একটা সময়সূচি বা রুটিন দরকার। সন্তানের জন্য দিনের একটি সময়সূচি আছে কি না তা বাবা-মা নিশ্চিত করবেন। আর এ সময়সূচিতে সময়টা কীভাবে ব্যয় করা হবে তার পরিকল্পনা থাকবে। এসব বিষয়ে সন্তানদের সম্পৃক্ত করতে হবে।

৫. স্কুল বন্ধ হওয়ায় বাতিল হওয়া স্কুলের নাটক, কনসার্ট, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং অন্যান্য বিভিন্ন কার্যক্রম বাতিল হওয়ায় শিশুরা বেশ হতাশ। এ ক্ষেত্রে শিশুদের দুঃখ পেতে দেয়া উচিত নয়।

৬. কোন বিষয়ে আপনার সন্তান কী শুনেছে বা কোনটাকে তারা ইতোমধ্যে সত্য বলে মনে করেছে সেটাও লক্ষ করুন। বাইরে যেতে পারছে না বলে তার অনেকটা সময় কাটছে অনলাইনে। সেখানে কোন সাইটে সে সময় কাটাচ্ছে এটা দেখার দায়িত্বও আপনার।

মনে রাখতে হবে, শিশুরা তাদের নিজেদের সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কিত ধারণা পাওয়ার জন্য তাদের মা-বাবাদের ওপর নির্ভর করে। তাই এই করোনাকালে শিশুদের মানসিক বিকাশ যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে বাবা-মাকেই সচেষ্ট থাকতে হবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহা...

রাতে টিএসসিতে ‘আভাস’-এর কনসার্ট, ভক্তদের উপস্থিত থাকার আহ্বান তুহীনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আজ শনিবার রাতে অ...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ যৌন ব্যবসা চক্রের ২৬ জন আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত একটি কথিত য...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

ইরান এখনো ‘সঠিক চুক্তির’ জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় বলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা