স্বাস্থ্য

১২ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে করোনায় প্রাণ গেলো বাবা ও ছেলের। চট্টগ্রামের বোয়ালখালীতে এ ঘটনা ঘটে। প্রথমে ছেলেকে ভর্তি করা হয় হাসপাতালে। পরদিনই করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন বাবা। দু'জনই এখন মৃত। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পাড়ি জমালেন ওপারে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে বাবা আবু সৈয়দ চৌধুরীর (৮০) এবং আজ বুধবার ছেলে আলমগীরের (৩৫) মৃত্যু হয়। তারা উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, ২২ জুলাই আলমগীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন একই হাসপাতালে ভর্তি করা হয় তার বাবা আবু সৈয়দ চৌধুরীকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে পিতা আবু সৈয়দ চৌধুরী মারা যান। আজ সকাল ৯টার দিকে ছেলে আলমগীর মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিল্লুর রহমান বলেন, করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দু'জনের মৃত্যু হৃদয়বিদারক ঘটনা। সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা