স্বাস্থ্য

১০ ভবনকে দক্ষিণ সিটির দুই লক্ষ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক: এডিস মশার লার্ভা পাওয়ায় আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠান সাউথ ব্রিজ হাউজিং লিমিটেডসহ ১০ নির্মাণাধীন ভবনকে দুই লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাদা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩ ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ জুলাই) ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন ধানমন্ডি এলাকায় আবাসিক উন্নয়নকারী প্রতিষ্ঠান 'সাউথ ব্রিজ হাউজিং লিমিটেড' এর একটি নির্মাণাধীন ভবনসহ ৪টি ভবনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা। অঞ্চল-২ এর সুয়ে মেন জো মুগদার ঝিলপার এলাকায় ৩টি নির্মাণাধীন ভবনকে ৭৫ হাজার টাকা ও অঞ্চল-৫ এর পূর্ব জুরাইন এলাকার ২টি নিমাণাধীন ভবনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

অভিযানে আদালতসমূহ সর্বমোট ১১৪টি বাড়ি পরিদর্শন করেন এবং ১০টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১০টি মামলা দায়ের ও ২ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের অঞ্চল-২ এর আনিক সুয়ে মেন জো বলেন, আজকের অভিযানে তিনটি বাড়িতে ডেঙ্গু মশকের লার্ভা'র আধিক্য পাওয়ায় আমরা তিনটি মামলায় জরিমানা আদায় করেছি। এছাড়াও দশটি বাড়িতে ডেঙ্গুর প্রজননস্থলের সমূহ উপযোগী পরিবেশ বিরাজমান থাকায় তাদেরকে আগামী ১-৩ দিনের মধ্যে পরিবেশের উন্নতির জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানা করা হবে বলে হুশিয়ার করা হয়েছে।

অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা