স্বাস্থ্য

খুলনায় ৪০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০টি জেলায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগটিতে মোট প্রাণহানি হয়েছে এক হাজার ৩০০ জন। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৮৬৫ জনের। বিভাগটিতে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত।

মঙ্গলবার (০৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ সময়ে প্রথমবারের মতো একদিনে করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ এক হাজার ৮৬৫ জনের।

এরআগে সোমবার (০৫ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। আর একইদিন সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়। কুষ্টিয়ায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৮৯৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ হাজার ৪৭ জন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বা...

বিদেশি বিয়ের আড়ালে নারী পাচারের ফাঁদ, সতর্কতার তাগিদ

বিদেশে বিয়ে, উন্নত জীবন ও আর্থিক নিরাপত্তার স্বপ্ন অনেক পরিবারের কাছে নতুন সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা