স্বাস্থ্য

খুলনায় আরও ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে খুলনার তিন হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৮ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) এসব তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, খুমেক হাসপাতালে করোনায় মৃত ব্যক্তিরা হলেন- নগরের চানমারী এলাকার মমতাজ বেগম (৫৫), খালিশপুরের রহিমা পারভীন, সোনাডাঙ্গার মনোয়ারা বেগম (৫০) ও বাগেরহাটের ফকিরহাটের সুব্রত পাল (৪৫)। এ ছাড়া হাসপাতালের ইয়েলো জোনে উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

এদিকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতরা হলেন- নগরের বড় বয়রা এলাকার নোভা রানী দাশ (৭৫), খুলনার ডুমুরিয়ার নজরুল ইসলাম (৬৮), পাইকগাছার কপিলমুনির শোভা রানী সাহা (৭৫) ও বাগেরহাট সদরের মাহমুদা বেগম (৫৫)।

অপরদিকে, খুলনা জেনারেল হাসপাতালে মৃতরা হলেন- খুলনার খালিশপুরের জিল্লু মিয়া (৬৫), রূপসার নন্দনপুরের শরিফুল ইসলাম (৫২), বাগেরহাটের ফকিরহাটের শারমিন বেগম (৪৫) ও মারিয়া (৩৯) এবং রূপসার রহিম নগরের আমির হোসেন (৬৫)।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা