স্বাস্থ্য

করোনায় ১৬৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে ১৫ হাজার ২২৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি মাসের ৫দিনে ৭ শত ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন, ৪ জুলাই ১৫৩ ও ৫ জুলাই ১৬৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৯ লাখ ৫৪ হাজার ৮শ ৮১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা