স্বাস্থ্য

চট্টগ্রামে আবারও একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু ৫

চট্টগ্রাম ব্যূরো :

চট্টগ্রামে আবারও একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৫৯ জনের করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৪১৪ জন নগরের ও ১৪৫ জন উপজেলার বাসিন্দা।

আজ সোমবার (৫ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি জানান, এর আগে গত বুধবার চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৫৫১ জন করোনা রোগী শনাক্ত হয়। সব মিলিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ৬০ হাজার ৯২৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪৭ হাজার ৩৮১ জন নগরের ও ১৩ হাজার ৫৪৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় ৫ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে একজন নগরের ও চারজন উপজেলা পর্যায়ের বাসিন্দ। সব মিলিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৭২২ জন। এর মধ্যে ৪৮২ জন নগরের ও ২৪০ জন উপজেলার বাসিন্দা।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা