স্বাস্থ্য

চট্টগ্রামে টিকা দিয়েও মিলছে না সনদ

চট্টগ্রাম ব্যূরো :

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। এর আওতায় চট্টগ্রামে টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রায় চার লাখ মানুষ। কিন্তু টিকা সংকটে প্রায় এক লাখ মানুষ এখনও দ্বিতীয় ডোজ নিতে পারেননি। তবে টিকা সংকট ছাড়াও এ জন্য ডিজি হেলথের সার্ভার জটিলতাকেও দায়ী করেছেন কেউ কেউ।

আর এই সার্ভার জটিলতার কারনে এখন মিলছে না সনদও। স্বাস্থ্যবিভাগ সূত্র বলছে, টিকা গ্রহীতাদের কোনো ডাটা এখনো সার্ভারে এন্ট্রিই হয়নি এখনো। ডাটা এন্ট্রি ছাড়া সনদ দেওয়া তো কোনোভাবেই সম্ভব না।

সার্ভার জটিলতার বিষয়টি স্বীকার করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিও। তিনি বলেন, টিকার প্রথম ডোজ নিয়েছেন চার লাখ মানুষ, দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন লাখ। এরপর আরও টিকা আসছে। সব মিলে চট্টগ্রামে টিকা প্রদান করা হয়েছে ৮ লাখ। ৮ লাখের ডাটা এন্ট্রি করার জন্য নিয়োগপ্রাপ্ত মাত্র একজন। আমরা তার চাপ কমাতে কিছু স্বেচ্ছাসেবক দিয়েছি। ডাটা এন্ট্রি হচ্ছে। একটু দেরি হলেও সব টিকা গ্রহীতার ডাটা এন্ট্রি হবে।

নগরীর দামপাড়ার বাসিন্দা শাহনেওয়াজ। তিনি ১০ মার্চ টিকার প্রথম ডোজ গ্রহণ করলেও ৫ জুলাই পর্যন্ত দ্বিতীয় ডোজ গ্রহণের ক্ষুদেবার্তা পাননি। তবে তিনি দুই মাস পূর্ণ হওয়ায় মে মাসের মাঝামাঝি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। তবে দ্বিতীয় ডোজ নিলেও সার্টিফিকেট পাননি। ৫ জুলাই পর্যন্ত তার দ্বিতীয় ডোজ গ্রহণের ডাটাই এট্রি হয়নি সার্ভারে।

এপ্রিলে টিকার দ্বিতীয় ডোজ নিয়ে তা সার্ভারভুক্ত না হওয়ার তালিকা আরও দীর্ঘ। নগরীর দামপাড়া নিবাসী শাহনেওয়াজ, জামালখান এলাকার বাসিন্দা রোকসানা, বহদ্দার হাট এলাকার নজরুল ইসলাম, নালাপাড়ার প্রকৌশলী জাকির হোসেন থেকে শুরু করে চট্টগ্রামের লক্ষাধিক মানুষ। যারা বিভিন্ন প্রয়োজনে দেশের বাইরে যেতে পড়েছেন বিপাকে।

চট্টগ্রামের প্রবীণ চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, ডাটা এন্টি সতর্কতার সাথে করতে হয়। আট লাখ টিকার ডাটা এন্টি কঠিন কাজ। শুরু থেকেই স্বাস্থ্য বিভাগকে বিষয়টি ভাবা দরকার ছিল। কারণ দেশ-বিদেশে ভ্রমণের জন্য টিকা গ্রহণের সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও ডাটা অসম্পূর্ণ থাকলে সরকারের এমন উদ্যোগও পরিসংখ্যগতভাবে সঠিক প্রতিফলন ঘটবে না। আমরা পর্যাপ্ত জনবল নিয়োগ করে ডাটা এন্ট্রি দ্রুত শেষ করার দাবি জানাই।

তিনি বলেন, ভ্রমণে এখন করোনা টিকা গ্রহণের সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। করোনা টিকা গ্রহীতাদের ডাটা এট্রি না হওয়ায় কোভিড ১৯ নিয়ে গবেষণাও নির্ভুল হবে না বলে অভিমত সংশ্লিষ্টদের। তাই দ্রুত জনবল নিয়োগ করে টিকা গ্রহণের ডাটা এন্ট্রি নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা