স্বাস্থ্য

চট্টগ্রামে করোনার কারখানা কম বয়সীরা, মৃত্যুতে বয়স্করা

চট্টগ্রাম ব্যূরো :
চট্টগ্রামে এখন কম বয়সীরাই করোনা তৈরীর কারখানা। তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছেন পরিবারের বয়োজ্যেষ্ঠরা। তাতে তাদের মৃত্যুও ঘটছে। যা ঠেকাতে সব বয়সীদের স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। এমন কথা বলেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

মঙ্গলবার (৬ জুলাই) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান উল্লেখ্য করে তিনি বলেন, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৯ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা ৬১ হাজার ৫৮৯ জনে দাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৭৩১ জনে। যার মধ্যে আক্রান্তের বেশির ভাগই কম বয়সীরা। আর মৃত্যুর হারে বয়স্কদের সংখ্যাই সবচেয়ে বেশি।

পরিসংখ্যানের তথ্যমতে, ৩১ থেকে ৪০ বছর বয়সীদের করোনা সংক্রমণ শনাক্তের হার ২৩ দশমিক ৩৯ শতাংশ। যা অন্য বয়সীদের তুলনায় অনেক বেশি। এর মধ্যে ১০ হাজার ৩৮ জন যুবক আর ৪ হাজার ৮৪ জন যুবতী। এরপর রয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা। তাদের আক্রান্ত শনাক্তের হার প্রায় ২০ শতাংশ। এর মধ্যে তরুণ ৭ হাজার ৯৪৬ আর তরুণী ৩ হাজার ৯৬২।

শূন্য থেকে ১০ বছর বয়সীদের আক্রান্ত শনাক্তের হার ২ দশমিক ৬৭ শতাংশ। এর মধ্যে ৯৩৭ জন ছেলেশিশু ও ৬৭৭ জন মেয়েশিশু। ১১ থেকে ২০ বছর বয়সীদের আক্রান্ত শনাক্তের হার ৭ দশমিক ৩৭ শতাংশ। এর মধ্যে ২ হাজার ৫১১ ছেলে ও ১ হাজার ৯৪৪ জন মেয়ে। ৪১ থেকে ৫০ বছর বয়সীদের আক্রান্তের হার ১৮ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৩৮৩ ও নারী ৩ হাজার ৫১৯ জন।

৫১-৬০ বছর বয়সীদের আক্রান্তের হার ১৫ দশমিক ১ শতাংশ। এর মধ্যে ৫ হাজার ৭৯৯ জন বয়স্ক ব্যক্তি ও ৩ হাজার ২৬৫ জন বয়স্ক নারী। এ ছাড়া ৬০ বছরের বেশি বয়সীদের আক্রান্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে বৃদ্ধ ৫ হাজার ৪৪৬ ও বৃদ্ধা ২ হাজার ৮৫৭ জন।

পরিসংখ্যানে দেখা যায়, মৃত্যুহারে সবচেয়ে বেশি ষাটোর্ধ্ব বয়সীরা। তাঁদের মৃত্যুহার ৫৫ দশমিক ৬৪ শতাংশ। এরপর রয়েছে ৫১ থকে ৬০ বছর বয়সীরা। তাঁদের মৃত্যুহার ২৪ দশমিক ১২ শতাংশ। ৪১-৫০ বছর বয়সীদের মৃত্যুহার ১২ দশমিক ৮৩ শতাংশ। ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মৃত্যুহার ৪ দশমিক ৬৪ শতাংশ। ২১-৩০ বছর বয়সীদের মৃত্যুহার ১ দশমিক ৪০ শতাংশ। ১১-২০ বছর বয়সীদের মৃত্যুহার শূন্য দশমিক ৮৪ শতাংশ। শূন্য থেকে দশ বছর বয়সীদের মৃত্যুহার শূন্য দশমিক ৫৬ শতাংশ।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. মো. আবদুর রব বলেন, কম বয়সীদের মধ্যে গা-ছাড়া ভাব বেশি। তারা রাস্তায় বের হয়, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এ জন্য তাদের মধ্যে আক্রান্তের হার বেশি। তাদের সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হচ্ছেন পরিারের বয়স্করাও। যা তাদের মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে। তাই করোনা ঠেকাতে সব বয়সীদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

চিকিৎসকরা বলছেন, গত জুন মাস থেকে চট্টগ্রামে ভারতীয় ধরনে (ডেল্টা প্রজাতি) সংক্রমণের হার বাড়ছে। এটি নগরের পাশাপাশি উপজেলায়ও দ্রুত ছড়িয়ে পড়ছে। কঠোর বিধিনিষেধের মধ্যেও প্রতিদিন যে হারে করোনা শনাক্ত বাড়ছে, তাতে নিত্যনতুন রেকর্ড হচ্ছে। একে করোনার ভয়ঙ্কর রুপ বলা যায়। সংক্রমণ বাড়ার সাথে সাথে হাসপাতালেও রোগীর ভিড় বাড়ছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৪৪৯ জন নগরের। ২১৩ জন উপজেলার। এর আগের দিনও ৫৫৯ জন শণাক্ত হয়েছে। প্রতিদিন রোগী শনাক্তে নিত্যনতুন রেকর্ড হচ্ছে। নতুন করে নয় জনের মৃত্যু হয়েছে। নয়জনের মধ্যে দুজন নগরের বাসিন্দা, উপজেলার সাতজন।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

হৃদযন্ত্র ভালো রাখতে মানসিক চাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ 

ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক অনিশ্চয়তা না...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

গোমতী বেড়িবাঁধে প্রায় সোয়া কোটির বেশি ক্ষতি 

সরকারি অর্থে বাস্তবায়িত কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের সোলার আলোকায়ন...

প্রতারণা এড়াতে করদাতাদের এনবিআরের সতর্কতা 

কর নথি অডিটের কথা বলে কিংবা অডিট থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে একদল প্রতারক ক...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮৩ বোতল মাদক ও ট্রলি আটক 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮৩ বোত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা