স্বাস্থ্য

ধূমপানে করোনার চেয়ে ১৩ গুণ বেশি মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তুলনায় ধূমপানজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ১৩ গুণ বেশি মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. শাহাদৎ হোসেন মাহমুদ।

তিনি জানান, প্রতিবছর গড়ে ১২ লাখ লোক ধূমপানজনিত বিভিন্ন রোগে ভোগেন। এর মধ্যে রয়েছে ক্যান্সার, যক্ষ্মা, ডায়াবেটিস, হাঁপানি ও হৃদরোগ। এসব রোগে প্রতিবছর এক লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) মুজিব বর্ষ ও বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২১ উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শাহাদৎ হোসেন মাহমুদ বলেন, সবাই যখন তামাকমুক্ত দেশ গড়তে চাইছে, তখন একটি শ্রেণি রয়েছে যারা বলেন যে সরকার এ খাত থেকে অনেক বেশি রাজস্ব পেয়ে থাকে। তবে ২০১৭ সালে সরকার তামাক থেকে রাজস্ব পেয়েছে ২২ হাজার ২৬৬ কোটি ৫১ লাখ টাকা।

কিন্তু একই বছর ৩০ হাজার কোটি টাকার বেশি ব্যয় করতে হয়েছে তামাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির পেছনে। শুধু তামাকজনিত চিকিৎসায় ৮ হাজার কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে।

তামাকশ্রমিকের ওপর গবেষণার তাগিদ দিয়ে শাহাদৎ হোসেন বলেন, তামাক চাষে জড়িতদের আয়ু অন্যান্য মানুষের চেয়ে অনেক কম। গবেষণা করলে দেখা যাবে, তামাক উৎপাদন ও চাষে যারা জড়িত, তারা অন্য শ্রমিকদের চেয়ে অনেক আগেই মারা যান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় অধ্যাপক ব্রি. জেনারেল (অব.) ডা. আবদুল মালিক এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. বর্ধন জং রানা, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য) কাজী জেবুন্নেছা বেগম ও স্বাগত বক্তব্য রাখেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী খোন্দকার।

অনলাইন এ আলোচনা সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিসহ বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা, স্বাস্থ্য সেবা বিভাগ, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য অধিদফতরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, তামাক নিয়ন্ত্রণে কর্মরত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সংযুক্ত ছিলেন।

সাননিউজ /এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোরেলগঞ্জে শিক্ষককে মারধরের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল (স্নাতক...

ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যৌথ উদ্যোগে ক্ষুুদ্র ও মাঝ...

এমপিওভুক্ত শিক্ষকদের ইনক্রিমেন্ট কার্যকর

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জুলাই থেকেই ইন...

কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বৈঠক

কার্বন নিঃসরণ হ্রাস করে আন্তর্জাতিক কার্বন ক্রেডিট অর্জনের সম্ভাবনা বাড়াতে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা