স্বাস্থ্য

আজ রক্ত দেয়ার দিন

সান নিউজ ডেস্ক: যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে আসছেন এবং একাজে নানা ভাবে ভূমিকা রাখছেন তাদেরকে আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবসের শুভেচ্ছা। ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’থিম এবং বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয় বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিচ্ছে।

অচেনা অজানা মানুষের জীবন বাঁচাতে নীরবে-নিভৃতে নিজেদের রক্ত দান করে স্বেচ্ছা রক্তদাতারা মহৎ কাজ করছেন। ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ব্লাড ব্যাংক, সেবাদানকারী সংগঠন ও প্রতিষ্ঠানগুলো বিশ্বের সকল স্বেচ্ছা রক্তদাতার প্রতিও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে।

করোনার দুর্যোগ সময়েও তারা সমস্ত কার্যক্রম যথাসাধ্য চালু রেখেছেন। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে দিন-রাত ২৪ ঘণ্টা মানুষকে সেবা দিয়ে গেছেন। আর এটি সম্ভব হয়েছে স্বেচ্ছা রক্তদাতার কারণেই।

সকল সুস্থ সবল প্রাপ্তবয়স্ক সচেতন নাগরিকদের প্রতি বিশ্ব রক্তদাতা দিবসে আহ্বান প্রয়োজনীয় দুঃসময়ে স্বেচ্ছায় রক্তদান করে হাজারো মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে আসার। মানবিকতার প্রমাণ রাখুন। দেশের প্রতি আপনার ভালবাসা প্রকাশের সুযোগ গ্রহণ করুন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা