স্বাস্থ্য

হাসপাতালগুলোতে যোগ হচ্ছে আরও ৮শ বেড

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে আরও ৭ থেকে ৮শ বেড বাড়ানো হবে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।

বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যসচিব জানান, শিগগিরই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য এক হাজার ২৫০ বেডের ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতাল উদ্বোধন করা হবে।

সচিব বলেন, ‘উত্তর সিটি করপোরেশনে ১২৫০ বেডের হাসপাতাল, যেখানে ২৫০ বেডের আইসিইউ থাকবে। ওটা অচিরেই উদ্বোধন হবে। আর পর্যায়ক্রমে বক্ষব্যাধি হাসপাতালসহ আরও যে হাসপাতালগুলো আছে সেগুলোতে ৭ থেকে ৮শ বেড বাড়ানোর চেষ্টা করব।’

লোকমান হোসেন বলেন, এখনও আমাদের উপজেলা ফাঁকা আছে। জেলায় ফাঁকা আছে। গত কয়েকদিন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরে আসন বাড়ানোর বিষয়টি ভাবছে সরকার। কিছু সীমাবদ্ধতা আছে জানিয়ে লোকমান হোসেন বলেন, ‘সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’

টিকার কার্যক্রম চলমান আছে জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা মাস্ক পরার আহ্বান জানান স্বাস্থ্য সচিব।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা