স্বাস্থ্য

করোনা মোকাবেলায় ৩ প্রতিষ্ঠান পেল ৩ কোটি ৫৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে সঙ্গনিরোধের (কোয়ারেন্টাইন) জন্য ৩ প্রতিষ্ঠানের অনুকূলে ৩ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

জানা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগের বাজেট শাখা থেকে পাঠানো বরাদ্দের চিঠিতে কোয়ারেন্টাইন খাত থেকে এই ৩ প্রতিষ্ঠানকে এই বরাদ্দ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগ সচিবালয় অংশ সঙ্গনিরোধক ব্যয় খাতে বরাদ্দকৃত ১০০ কোটি টাকার অব্যয়িত অর্থ থেকে স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক অনুযায়ী ৩ কোটি ৫৩ লাখ ১৩ হাজার ২০৬ টাকা পুনঃউপযোজনপূর্বক বরাদ্দ দেওয়া হলো।

এর মধ্যে বিমান বন্দর স্বাস্থ্য কেন্দ্র ১৫ লাখ ৪৫ হাজার ৩০৬ টাকা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ৩ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা (২০২০ সালের জুলাই পর্যন্ত হোটেল ভাড়া, দৈনিক ভাতা, পরিবহন ব্যয় ও অন্যান্য), গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ১০ লাখ ৯২ হাজার টাকা (২০২০ সালের জুলাই পর্যন্ত হোটেল ভাড়া, দৈনিক ভাতা, পরিবহন ব্যয় ও অন্যান্য) বরাদ্দ পেয়েছে।

এছাড়াও চিঠিতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফদের খাবার বাবদ দাবিকৃত ১৪ লাখ ৯৯ হাজার টাকার পূর্ণাঙ্গ হিসাব দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা