স্বাস্থ্য

সস্ত্রীক টিকা নিলেন যুবলীগ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : স্ত্রী আইনজীবী নাহিদ সুলতানা যুতিকে নিয়ে করোনার টিকা নিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সস্ত্রীক টিকা নেন তারা।

টিকা গ্রহণ শেষে শেখ ফজলে শামস পরশ বলেন, ‘পরিবার ও দেশের মানুষের সুরক্ষার স্বার্থে সবাই টিকা গ্রহণ করুন। কোনও ধরণের গুজব-অপপ্রচারে কান না দিয়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাই টিকা গ্রহণ করুন। তবে টিকা গ্রহণের পরেও মাস্ক পরিধান অব্যাহত রাখুন।’

টিকা নিতে ভয়ের কিছু নেই জানিয়ে তিনি বলেন, ‘অনেক দেশকে পেছনে ফেলে শুধু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণে আমরা আগে টিকা পেয়ে গেছি। আমরা টিকা নিয়েছি, আপনারাও টিকা গ্রহণ করুন। এখানে ভয়ের কিছু নেই।’

উল্লেখ্য, নভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে জাতীয়ভাবে টিকা প্রয়োগ শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি টিকা প্রয়োগ কার্যক্রমের অষ্টম দিন। এ পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা