স্বাস্থ্য

বিশ্ব শিশু ক্যানসার দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বাবুরহাট থেকে জাতীয় ক্যানসার ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছে ইশ্রাফিল। তার আগে ৪ মাস থাকতে হয়েছিল এই হাসপাতালেই। সঙ্গে আছে মা। বাড়িতে অসুস্থ বাবা আর ছোটবোন। ক্যানসার হাসপাতালে মা-ছেলের সঙ্গে দেখা হয় এ প্রতিবেদকের।

চামড়ার ওপর হাত দিলে মনেই হয় না চামড়া। এত পাতলা। নরসিংদীর হাসপাতালে চিকিৎসা হয়। সারে না। ৮ দিন গেল। আমি মনে করলাম সেরে গেছে। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাই। আবার ফুলে ওঠে। ছড়িয়ে যায় কয়েক জায়গায়। ডাক্তারের কাছে গেলে ডাক্তারও ফেরত পাঠায়।

পরে ঢাকা মেডিকেলে গেলাম। সেখানে অপারেশন হয়। বলা হলো, বায়োপসি করতে। তারা বললো এটা ক্যানসার।’ মার্জিয়া বেগম জানালেন, ‘দুই শতক জায়গা ছিল। সেটা বিক্রি করে চিকিৎসা করাচ্ছি। এখন টাকা নাই। গ্রামের মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে এতদূর। আর পারি না। আল্লাহই জানেন, কিভাবে টাকার যোগাড় হবে। ছেলেকে তো বাঁচানো লাগবে।’

একই হাসপাতালে দেখা হয় ৭ বছরের জুনাইদের সঙ্গে। ৪ মাস চিকিৎসার পর ডাক্তররা জানান জুনাইদ হাড়ের ক্যানসারে আক্রান্ত। ৪ টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। দিতে হবে আরও দুটি। তারপর সার্জারি করবে বলে জানিয়েছেন জুনাইদের মা আদুরি বেগম।

৪ মাসে কত টাকা খরচ হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘হাসপাতালের পাশেই বাসা ভাড়া করে থাকি। দিনে ৩০০ টাকা করে। সঙ্গে খাওয়া খরচ আছে। ৪ মাসে প্রায় সাড়ে ৪ লাখ টাকা খরচ হয়েছে। জমি-জমা কিছু আর নেই। তারপরও যদি ছেলেটাকে বাঁচানো যায়...।’

৭ বছরের আরাফ ৯ তলার ওয়ার্ডে। ফরিদপুর থেকে একমাত্র ছেলেকে নিয়ে এসেছেন বাবা-মা। ৭ মাস ধরে এই হাসপাতালেই চিকিৎসা চলছে আরাফের। মাঝে মাঝে বাড়ি যাওয়া হয়। আবার আসতে হয় হাসপাতালে। ফরিদপুরে অনেক হাসপাতালে গিয়েছি। কেউ কিছু বলতে পারেনি। পরে সেখানকার এক চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরীক্ষার পর আরাফের ক্যানসার ধরা পড়ে।’ জানালেন আরাফের মা।

ব্লাড ক্যানসার আক্রান্ত আরাফকে মাঝে মাঝেই রক্ত দিতে হয়। আত্মীয়দের কাছে ধারদেনা চলছে। ৭ মাসে প্রায় ৪ লাখ টাকার বেশি খরচ হয়েছে জানিয়ে মা বলেন, ‘মধ্যবিত্ত সমাজের এই এক দায়- না পারি কারও কাছে চাইতে, না পারি ছেলের অসহায় অবস্থা দেখতে। ক্যানসার বড় কঠিন, সব কেড়ে নেয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা