স্বাস্থ্য

একবার করোনা হয়ে গেলে ৫ মাস সুরক্ষিত থাকা যাবে

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে একবার সংক্রমিত হওয়ার পর কমপক্ষে ৫ মাস সুরক্ষিত থাকতে পারে। এ সময়ের মধ্যে আবার করোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম। তবে দেহে এ্যান্টিবডি তৈরি হওয়ার পরও সেই ব্যক্তি ভাইরাস বহন করতে পারেন এবং তা ছড়িয়ে দিতে পারেন।

শুক্রবার ( ১৫ জানুয়ারি) ইংল্যান্ডের পাবলিক হেলথের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। গবেষণায় দেখা গেছে, যারা করোনায় একবার সংক্রমিত হয়েছেন, তারা ৮৩ শতাংশ কম ঝুঁকিতে থাকেন।

তবে দেহে এ্যান্টিবডি তৈরি হওয়ার পরও সেই ব্যক্তি ভাইরাস বহন করতে পারেন এবং তা ছড়িয়ে দিতে পারেন। এ কারণে করোনা ভাইরাসে সংক্রমিত হলেও মানুষকে ঘরে থাকা ও স্বাস্থ্যবিধির নিয়ম মানতে হবে। গবেষণার নেতৃত্ব দেন মার্কিন অধ্যাপক সুশান হপকিন্স।

তিনি বলেছেন, সাধারণভাবে মানুষ যত দিন ভাবে, তার চেয়ে বেশি সময় পর্যন্ত করোনা ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা থাকে।গবেষণার এই ফলাফল খুবই আশাব্যঞ্জক। তবে সতর্ক থাকার কোনও বিকল্প নেই। তিনি আরও বলেন, গবেষণার একটি দিক উদ্বেগের।

সেটি হলো, যারা দ্বিতীয়বার করোনায় সংক্রমিত হয়েছেন, তাদের মধ্যে অনেকের শরীরে ভাইরাস উচ্চমাত্রায় ছিল। কিন্তু তাদের কোনও উপসর্গ ছিল না। তারা সহজেই অন্যদের সংক্রমিত করতে পারেন। গবেষক সুশান হপকিন্স বলেন, একবার কারও করোনা হলে খুব কম ক্ষেত্রে আবার সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে।

একবার করোনায় সংক্রমিত ব্যক্তির শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। তবে তার অন্যদের সংক্রমিত করার ঝুঁকি থাকে। যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গতবছর জুন থেকে নভেম্বরের মধ্যে যুক্তরাজ্য জুড়ে স্বাস্থ্যসেবা কর্মীদের ওপর এ গবেষণা চালানো হয়।

প্রায় ২১ হাজার স্বাস্থ্যকর্মীর নিয়মিত করোনা পরীক্ষা করা হয়। করোনায় সংক্রমিত এমন ব্যক্তিদের ও আগে সংক্রমিত হয়েছেন এমন ব্যক্তিদের এই পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়। যাদের শরীরে করোনার কোনও এ্যান্টিবডি পাওয়া যায়নি, ধরে নেওয়া হয়েছে তারা এই ভাইরাসে সংক্রমিত হননি।

এই সময়ের মধ্যে ৩১৮ জনের নতুন করে সংক্রমণের সম্ভাবনা দেখা দেয়।শরীরে এ্যান্টিবডি রয়েছে এমন ৬ হাজার ৬১৪ জনের মধ্যে মাত্র ৪৪ জনের নতুন সংক্রমণের সম্ভাবনা ছিল। গবেষকেরা নমুনা পরীক্ষা করে দেখেন, প্রথম সংক্রমণের ৯০ দিনের বেশি সময় পরে তারা আবার সংক্রমিত হয়েছেন। কিছু গবেষণা এখনো চলছে। গবেষকেরা বলছেন, এসব গবেষণার মধ্য দিয়ে আরও নতুন ফলাফল আসতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

সিলেট টেস্টে বুধবার (২০ মে) জয়ের পর আইসিসি টেস্ট র...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

শুক্রবার থেকে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিন ছুটি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা