স্বাস্থ্য

করোনা ধ্বংসকারী ‘স্প্রে’ উদ্ভাবনের দাবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) গবেষকরা করোনা ভাইরাস ধ্বংসকারী নাকের ‘স্প্রে’ উদ্ভাবনের দাবি করেছেন। তারা এই ওষুধের নাম দিয়েছেন “বঙ্গসেফ ওরো- ন্যাজাল স্প্রে”।

মঙ্গলবার ( ১২ জানুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এই ন্যাজাল স্প্রের বিষয়টি উত্থাপন করা হয়। কমিটি উদ্ভাবকদের ধন্যবাদ জানিয়ে ‘স্প্রে‘ সম্পর্কে প্রচারণা বৃদ্ধিসহ ব্যবহারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

এ বিষয়ে কমিটির সদস্য ডা. হাবিবে মিল্লাত বলেন, সংসদীয় কমিটি আরও বড় পরিসরে এই স্প্রের ক্লিনিক্যাল ট্রায়াল করতে বলেছে। এছাড়া সংশ্লিষ্ট দফতর থেকে অনুমোদন নেয়ার পরামর্শ দিয়েছে। বিষয়টির যৌক্তিকতা ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হলে আমাদের বিজ্ঞানীদের জন্য এটি বড় একটি অর্জন হবে।

এই ‘স্প্রে’ কীভাবে কাজ করে সে ব্যাপারে বিআরআইসিএমের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ড. মালা খান বলেন, করোনা ভাইরাস আক্রমণ করে মুখ, চোখ ও নাকের মাধ্যমে। সেখানে কিছুকাল অবস্থান করে। আমরা যে সলিউশন তৈরি করেছি, সেটি আক্রান্ত ব্যক্তি ৩ থেকে ৪ ঘণ্টা পর পর নাকে স্প্রে করলে, নাক, নাসারন্ধ্র, মুখগহ্বর এবং শ্বাস ও খাদ্যনালীর মিলনস্থলে (ওরোফেরিংস) অবস্থান করা করোনা ভাইরাস ধ্বংস হবে।

তিনি আরও বলেন, দুএকদিনের মধ্যে আমরা এই স্প্রেটি অনুমোদনের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) জমা দিব। স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য হুইপ ইকবালুর রহিম, ডা. হাবিবে মিল্লাত, মো. শফিকুল আজম খাঁন, নিজাম উদ্দিন হাজারী, মো. মোজাফ্ফর হোসেন, শিরীন আহমেদ এবং সেলিমা আহমাদ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা