স্বাস্থ্য

কেবল করোনা রোগীর চিকিৎসা হবে কুর্মিটোলায়

সান নিউজ ডেস্ক:

আগে সমন্বিত চিকিৎসা কার্যক্রম পরিচালিত হলেও এখন থেকে শুধুমাত্র বিশেষায়িত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা হবে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

সে লক্ষ্যে রবিবার (২৯ মার্চ) থেকে নতুন করে আর সাধারণ কোনো রোগীকে ভর্তি করা হচ্ছে না।

এর ফলে বন্ধ হয়ে গেছে গাইনি, ইএনটি, সার্জারিসহ বিভিন্ন বিভাগের অপারেশন কার্যক্রম। বন্ধ হয়ে গেছে জরুরি এবং বহির্বিভাগও। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রায় অর্ধশত কিডনি ডায়ালাইসিসের রোগী।

জানা গেছে, এতদিন এই হাসপাতালে শুধুমাত্র করোনাভাইরাস সন্দেহজনক রোগীদেরকে ভর্তি করে আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছিল। টেস্ট করে যাদের করোনা পজিটিভ পাওয়া যেত তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হতো। কিন্তু এবার স্বাস্থ্য অধিদফতর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে- এখন থেকে এখানেই করোনা পজিটিভ রোগীদের চিকিৎসা দিতে হবে। ফলে আজ থেকেই সাধারণ চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়।

করোনাভাইরাসে আক্রান্তদের জন্য বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করায় আগামী দিন থেকে কিডনি ডায়ালাইসিস করা হবে না- এ মর্মে নোটিশ দিয়েছেন কুর্মিটোলা হাসপাতাল কর্তৃপক্ষ। যার ফলে সকালে রোগীরা হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করেন।

এ বিষয়ে জানতে চাইলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জামিল আহমেদ বলেন, আমরা এখনো সুনির্দিষ্টভাবে বলছি না ঠিক কবে থেকে হোমোডায়ালাইসিস বন্ধ হবে। তবে করোনার ক্ষেত্রে এসব রোগীরা খুবই ঝুঁকিপূর্ণ। করোনাভাইরাসে আক্রান্তদের এখানে রাখলে হোমোডায়ালাইসিস চালু রাখা ঠিক হবে না। তাই তাদের জন্য বিকল্প ব্যবস্থা করেই ওই ইউনিটটি বন্ধ রাখা হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালম আজাদ বলেন, বৈশ্বিক পরিস্থিতি দিন দিন পরিবর্তন হচ্ছে। করোনাভাইরাস নিয়ে আমরা আতঙ্কিত নই। তবে ভবিষ্যতের প্রস্তুতির জন্যই কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে পুরোপুরি রেডি করা হচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা