স্বাস্থ্য

ফের বাড়লো করোনায় মৃতের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে করোনা ভাইরাস সংক্রমনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭১৮ জন।

এ ছাড়া একই সময়ে দেশে নতুন করে আরও ১ হাজার ৭জন সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা পরিচালক নাছিমা সুলতানা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে মোট ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমন শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯৬৬ জন। এতে দেশে মোট ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন করোনা ভাইরাস মুক্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮১টি ল্যাবে মোট নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৩৮১টি, আগের সংগৃহীত কিছু নমুনাসহ মোট ১৫ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত দেশে মোট ৩৩ লাখ ১৭ হাজার ৮১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ৩১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৮৬৭ জন, নারী ১ হাজার ৮৫১ জন।

এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন ও ৬০-এর বেশী বয়সের ২০ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২জন, বরিশাল বিভাগে ১ জন, রংপুর বিভাগে ২জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৯ জন ও বাড়িতে ২জন।

দেশে প্রথম করোনা সংক্রমিত রোগী সনাক্ত হয় ৮ মার্চ ২০২০,করোনা ভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ ২০২০। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা ১ হাজার জনে দাঁড়ায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা