স্বাস্থ্য

ভ্যাকসিন বাবদ ভারতকে ৬শ কোটি টাকা দিবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা ক্রয়ের জন্য রোববার ব্যাংকের মাধ্যমে ৬শ কোটি টাকা পরিশোধ করবে বাংলাদেশ সরকার। তার বিপরীতে সেরাম ইন্সটিটিউট ব্যাংক গ্যারান্টি দেবে বাংলাদেশকে।

শনিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট টিকা চুক্তির গ্যারান্টি হিসেবে অগ্রিম টাকা নেবে এবং বাকি টাকা টিকা সরবরাহ শুরু করার পর দেওয়া হবে।

চুক্তির ধারা অনুযায়ী, তারা যদি আগামী জুনের মধ্যে টিকা দিতে না পারে তাহলে বাংলাদেশে অগ্রিম এই টাকা ফেরত দেবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ টিকা আনতে পারবে বলে আশা প্রকাশ করছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

শনিবার ২ জানুয়ারি অক্সফোর্ডেএ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিয়েছে ভারত সরকার। সুতরাং ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে টিকা ক্রয়ের ব্যাপারে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা ক্রয়ের চুক্তি হয়। তারই ধারাবাহিকতায় এই টাকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, যে কোন টিকার দুটি দিক রয়েছে। এক. টিকা দেশে আনা এবং ২য়. হলো ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া। তিনি বলেন, ‌'এ বিষয়ে আইনি অনেক বাধ্যবাধকতা আছে, অনেক রকম আইন আছে আপনারা জানেন। তবে এটা যাতে সরাসরি ক্রয় করা যায় সেজন্য প্রধানমন্ত্রী আমাদের অনুমোদন দিয়েছেন।'

অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, টিকা ক্রয়ের পর সংরক্ষণের জন্য কোল্ড চেইন মেইনটেন করতে হবে। সেজন্য বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করেছে অধিদফতর। তারা (বেক্সিমকো) জেলা পর্যায়ে যেসব ডিপো রয়েছে কোল্ড চেইন মেইনটেন করার সক্ষমতা আছে সেই জায়গাগুলোতে পৌঁছে দেবে।

টিকা দেওয়ার জন্য সারা দেশে ২৬ হাজার স্বাস্থ্য সহকারী এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক কাজ করবেন। অল্প কিছুদিনের মধ্যে তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। তিনি আরও বলেন, 'তারপরেও আমাদের বলা হয়েছে যেগুলো অফিসিয়াল প্রসিডিউর আছে সেগুলো মেইনটেন করতে। আমরা সেগুলো করব। আইনে যা আছে সেই অনুযায়ী আমরা কাজ করব। ওষুধ প্রশাসনের অনুমতি এবং অনুমোদন অবশ্যই লাগবে আমরা সেটার ব্যবস্থা করব।'

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা