স্বাস্থ্য

ভ্যাকসিনের সুষ্ঠু ও ন্যায্য বণ্টন চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকার ন্যায্য বণ্টনের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। বুধবার (৩০ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনে প্রথম করোনাভাইরাস শনাক্তের বছর পূর্তির একদিন আগে ভিডিও বার্তা দেন তেদরোস আধানোম গেব্রেয়াসুস। ভিডিও বার্তায় শুধু ধনী দেশ নয়, বিশ্বের সব জায়গায় ঝুঁকিতে থাকা লোকজনের জন্য করোনার টিকা নিশ্চিত করার আহ্বান জানান ডব্লিউএইচওর মহাপরিচালক।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘করোনা মহামারির লাগাম টানতে টিকা বড় ধরনের আশা দিচ্ছে। কিন্তু বিশ্বকে রক্ষায় সব জায়গায় ঝুঁকিতে থাকা সব মানুষ যাতে করোনার টিকা পায়, তা অবশ্যই নিশ্চিত করতে হবে। যে দেশগুলোর টিকা কেনার সক্ষমতা আছে, শুধু সেখানেই টিকা দিলে হবে না।’

এ সময় ষড়যন্ত্র তত্ত্ব ও বিজ্ঞানের ওপর আক্রমণ মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। পাশাপাশি কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য টিকা কিনতে ৪ বিলিয়ন ডলার অর্থের জন্য আবেদন জানান ডব্লিউএইচওর মহাপরিচালক। তিনি বলেন, ‘নতুন বছরে এই চ্যালেঞ্জের কথা আমাদের বলতে হবে।’

ধনী-গরিব দেশ নির্বিশেষে করোনার টিকার ন্যায্য বিতরণ নিশ্চিত করা কোভ্যাক্স উদ্যোগের লক্ষ্য। কোভ্যাক্স-কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি। কোভ্যাক্স একটি যৌথ আন্তর্জাতিক উদ্যোগ। এই উদ্যোগের যৌথ নেতৃত্বে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপআই) ও দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি)।

কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বে ২০০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা