স্বাস্থ্য

প্রতিদিন চা পান করার উপকারিতা

নিজস্ব প্রতিবেদক : প্রত্যহ জীবনে খাবারের অন্যতম অনুসঙ্গ জনপ্রিয় পানীয় চা। প্রতিদিন চা পান করা শুধু অভ্যাসই নয়, এটি শরীরের জন্য বিভিন্ন ধরনের উপকারীও। এর বিভিন্ন প্রকারের সঙ্গে আছে অনেক পুষ্টিগুণও।

চায়ের পুষ্টিগুণ নিয়ে কথা বলতে গিয়ে একজন পুষ্টিবিদ বলেন, চায়ে আছে মূল্যবান প্রাকৃতিক উপাদান ফ্লুরাইড, যা আমাদের শরীরকে তাজা রাখতে সাহায্য করে এবং এটি হাড়ের গঠন এবং পাশাপাশি দন্তক্ষয় রোগ প্রতিরোধ করে।

এক গবেষণায় জানা গেছে, আমরা যদি প্রতিদিন ৪ থেকে ৫ কাপ অর্থাৎ ১২০ এমএল চা পান করি, তা থেকে আমাদের দেহে ফ্লুইড এবং এ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার পাশাপাশি আরও পাওয়া যাবে ভিটামিন ও মিনারেলস। রং চায়ের ক্যালসিয়াম আমাদের শরীরের হাড়ের ক্ষয় রোধ করে মাংসপেশির সংকোচন-প্রসারণ এবং স্নায়বিক বার্তা পরিবহণ করে থাকে।

এ ছাড়া আমাদের রক্ত জমাট বাঁধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রং চা থেকে আমরা পটাশিয়াম পাই, যা আমাদের শরীরে পানিসাম্য বজায় রাখে। তিনি আরও বলেন, চায়ে রয়েছে গুরুত্বপূর্ণ উপাদান রাইবোফ্লাবিন ও থায়ামিন এবং আরও রয়েছে ভিটামিন বি৬, বি১২, ফলিক এসিড এবং রাইসিনও পাওয়া যায় রং চা থেকে। হিমোগ্লোবিন এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য রং চায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সবুজ চা (গ্রিনটি) আমাদের শরীরের বাড়তি ওজন কমাতে এবং শরীরের টক্সিসিটি দূর করতে সাহায্য করে। পাশাপাশি চালেমন টিও আমাদের ওজন কমানোর কাজে সাহায্য করে। মিল্ক টির মধ্যে ক্যাফেইন নষ্ট হওয়ার কারণে তা শরীরে গ্যাসের সমস্যা সৃষ্টি করে থাকে।

তাই যারা অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা এবং আইবিএসের প্রবলেমে ভুগছেন, তারা অবশ্যই মিল্ক টি পরিহার করবেন। এ ছাড়া ডায়াবেটিস, হাই ব্লাড পেশার এবং ব্লাড কোলেস্টেরলের রোগীরা নিশ্চিতে প্রতিদিন তিন থেকে চার কাপ রং চা নিশ্চিন্তে গ্রহণ করতে পারবেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা