স্বাস্থ্য

শীতে ডায়াবেটিস রোগীরা যা খেলে ভাল থাকবেন

নিজস্ব প্রতিবেদক : ডায়াবেটিস রোগের কারণে দেহ যথেষ্ট পরিমাণে ইনসুলিনের অভাব দেখা দেয়। ফলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় অস্বাভাবিক হারে। আমাদের পরিবারের বা আশে পাশের কারও না কারও ডায়াবেটিস রয়েছে।

ডায়াবেটিস রোগের সবচেয়ে ক্ষতিকর বিষয়টি হলো এই রোগ কখনো পুরোপুরি ভালো হয় না। তবে এর লক্ষণগুলো দূর করা যায় এবং নিয়ন্ত্রণে রাখা যায়। এই শীতে ডায়বেটিস রোগীদের খাদ্য তালিকা কি কি থাকা উচিত এবং কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা।

সকালের নাস্তা : শীতে ডায়বেটিস রোগীদের সকালের নাস্তায় আঁশ ও প্রোটিন সমৃদ্ধ খাবার থাকা খুবই প্রয়োজন। কিছু মৌসুমী খাবার রয়েছে যেগুলো ডায়াবেটিস রোগীরা তাদের সকালের নাস্তায় যোগ করতে পারেন। যেমন: মিষ্টি আলু, চিনিছাড়া চা/কফি, সিদ্ধ ডিম, কমলা পেয়ারা প্রভৃতি।

দুপুরের খাবার : ডায়াবেটিস রোগীদের উচ্চ আঁশযুক্ত খাবারের পরামর্শ দেওয়া হয় কারণ এটি হুট করে রক্তে চিনির মাত্রা বাড়তে দেয়না। ডায়াবেটিস রোগীদের দুপুরের খাবারে পালং শাক, সরিষার পাতা, মাল্টিগ্রেইন চাপাতি,গাজর ও মুলা থাকবে হবে।

বিকেলের নাস্তা : খাওয়ার অংশ হিসেবে ডায়াবেটিস রোগীদের সারা দিন কিছু্ক্ষণ পর পর অল্প খাবার গ্রহণ করা উচিত। আপনি যদি ডায়াবেটিস রোগী হন তাহলে কম ক্যালোরি জাতীয় ফল যেমন; এ্যাপেল, পেয়ারা এবং কাঁচা সবজি যেমন; গাজর, শসা এবং মূলা খাবারের তালিকায় রাখবেন।

রাতের খাবার : মুরগির স্যুপ, সালাদ বোলস, গরম পানীয় এবং সবুজ সবজি খাওয়ার উপযুক্ত সময় হল শীতকাল। শরিষা দিয়ে রুটিও খেতে পারেন রাতের খাবারের অংশ হিসেবে। এটি খুবই স্বাস্থ্যকর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা