স্বাস্থ্য

পুষ্টিহীনতার কারণে দেশে মেয়েদের গড় উচ্চতা কমছে

নিজস্ব প্রতিবেদক : আমাদের দেশে স্কুলে যাওয়ার আগে এবং স্কুলে যাওয়ার সময়ে বাচ্চাদের বড় পার্থক্য আছে বলে বোঝা যাচ্ছে। করোনা পরিস্থিতিতেও বিষয়টি গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে, গড় হিসেবে অন্যান্য দেশের তুলনায় অপেক্ষাকৃত কম উচ্চতার মানুষ রয়েছে বাংলাদেশে। দেশে ১৯ বছর বয়সী মেয়েদের গড় উচ্চতা অন্য দেশের তুলনায় ২০ সেন্টিমিটার বা সাত ইঞ্চি কম।

গবেষণা প্রতিবেদনের সিনিয়র লেখক মজিদ এ জাতি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে উচ্চতায় পার্থক্য রয়েছে। এই পার্থক্য নির্ধারণ হয় অনেক দিক থেকে। গবেষকরা বলছেন, শিশুকালে পুষ্টিকর খাবারের অভাব এই শারীরিক উচ্চতার এই ভিন্নতা তৈরি করছে। গুণগত খাবার না খাওয়ার কারণে উচ্চতা হারাচ্ছে তারা। এর প্রভাব থাকে জীবনভর।

এস্ট্রাজেনেকার সহযোগিতায় দ্য ইমপিরিয়াল কলেজ লন্ডনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা ১৯৩টি দেশের ৬৫ মিলিয়ন অংশগ্রহণকারীকে নিয়ে এক গবেষণা করে। ঐ গবেষণার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে স্বাস্থ্যবিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেটে। এতেই জানানো হয়েছে এমন তথ্য। ১৯৮৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত চালানো গবেষণায় দেখা গেছে, উচ্চতায় যে দেশের মানুষেরা এগিয়ে তাদের তুলনায় বাংলাদেশসহ মোট চারটি দেশের ছেলে-মেয়েরা বেশ পিছিয়ে।

উচ্চতা বেশি হওয়া জাতির সঙ্গে তুলনা করে দেখা গেছে, ১৯ বছর বয়সি নারীদের ক্ষেত্রে গড় হিসেবে অন্তত ২০ সেন্টিমিটার বা সাত ইঞ্চি কম উচ্চতার নারী-শিশু রয়েছে বাংলাদেশসহ এসব কম উচ্চতার মানুষের দেশে। বাংলাদেশের ১৯ বছর বয়সি কিশোরীদের গড় উচ্চতা যতটুকু নেদারল্যান্ডসের ১১ বছর বয়সিদের উচ্চতা ততটুকু।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা